October 6, 2026, 2:30 pm
শিরোনামঃ
আপনারা এক পা এগিয়ে এলে আমিও দুই পা যাবো : রাষ্ট্রপতি প্রতিটি শিশুর নিরাপদ শৈশব নিশ্চিত করা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী শিক্ষকরাই আগামীর বাংলাদেশ গড়ার নির্মাতা : শিক্ষামন্ত্রী শিক্ষকদের পেশাগত উন্নয়নে ‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব’ কর্মসূচি চালুর উদ্যোগ সরকারের প্রেসক্লাব যশোরের প্রতিষ্ঠাতা সভাপতি তৌহিদুর রহমান মারা গেছেন যশোরের বেনাপোলে বিশেষ ক্ষমতা আইনের মামলায় ৩ আওয়ামী লীগ নেতাসহ ৪ জন আটক যশোরের শার্শায় যুবলীগ নেতা খোকন আটক যশোরের চৌগাছায় গরু চোর সন্দেহে গণপিটুনিতে ১ জন নিহত কুষ্টিয়ায় ভারতে পাচারকালে ৯ হাজার কেজি সার জব্দ নাটোরে আজান দেওয়ার সময় মোয়াজ্জিনকে ছুরিকাঘাত ; মসজিদে মিললো রক্তাক্ত দেহ
এইমাত্রপাওয়াঃ

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বগুড়া জেলায় গতরাতে ট্রাকের ধাক্কায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার রাত সাড়ে ৭ টায় কাহালু উপজেলার দরগাহ বাসস্ট্যান্ডের পাশে বগুড়া-নওগাঁ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, কাহালু উপজেলার দোগাছি ছয়ঘড়িয়া এলাকার শরিফুল ইসলামের ছেলে তরিকুল ইসলাম(২২), নুন প্রমানিকের ছেলে রাকিব ইসলাম(১৭) এবং সিজান আহমেদ(১৮)৷ এরা তিনজনই পেশায় কাঠমিস্ত্রী ছিলেন। এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম রেজা।
পুলিশের এ কর্মকর্তা জানান, সাড়ে ৭ টার দিকে ওই তিন যুবক মোটরসাইকেলে করে কাহালুর বীরকেদার কাজিপাড়ার বিসমিল্লাহ হোটেলে খাবার খাওয়ার জন্য যাচ্ছিলেন। পথিমধ্যে নারহট্ট ইউনিয়নের দরগাহাটের পাশে বগুড়া ভান্ডার জুট মিলের সামনে অজ্ঞাত একটি ট্রাক তাদের পিছন থেকে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তরিকুল ও রাকিব মারা যান। পরে সিজানকে গুরুতর আহত অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।অজ্ঞাত ট্রাক হওয়ায় কাউকে আটক করা যায়নি। তবে নিহতদের ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।



Our Like Page