August 9, 2026, 6:10 am
শিরোনামঃ
যশোরে ‘হানি ট্র্যাপ’ চক্রের নারীসহ তিন সদস্য আটক যশোরের অভয়নগরে ১৪১৭ পিস ইয়াবাসহ ২ জন আটক যশোরের বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন পরিদর্শনে এসবি প্রধান সারদার নুরুল আমিন জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী বাজারে ব্যবসায়ীদের সিন্ডিকেট ভেঙে দেওয়া হবে : আইনমন্ত্রী প্রতিটি বিভাগে বিশেষায়িত ভেটেরিনারি হাসপাতাল করার পরিকল্পনা রয়েছে : প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় ভাড়া বাসা থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার মেহেরপুরে পরিত্যক্ত জমিতে ১০টি ল্যান্ডমাইন সদৃশ বস্তু উদ্ধার কলম্বিয়ার নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ট্রাম্প-সমর্থিত এসপ্রিয়েলা সামরিক সক্ষমতা বাড়াচ্ছে জাপান
এইমাত্রপাওয়াঃ

সিরাজগঞ্জে হত্যা মামলায় বাবা-ছেলে গ্রেপ্তার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সিরাজগঞ্জে হত্যা মামলার দুই আসামি বাবা ও ছেলেকে গ্রেপ্তার করেছে র‍্যাবের সদস্যরা। শুক্রবার (২ ফেব্রুয়ারি) রাতে গাজীপুরের কাপাসিয়া উপজেলার দস্যু নারায়ণপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার ভাটারা গ্রামের মৃত ইসমাইলের ছেলে মো. নজরুল ফকির (৪৮) ও ছেলে মো. আরিফুল ইসলাম (২৮)।

শনিবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‍্যাব-১২ সিরাজগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ইলিয়াস খান।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৮ জানুয়ারি আসামিরা পূর্ব পরিকল্পিতভাবে ভাটারা গ্রামের জহির উদ্দিনের স্ত্রী, ছোট ভাইয়ের স্ত্রী ও মা ফাতেমা বেগমকে (৬০) বাঁশের লাঠি, লোহার রডসহ দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাত করে জখম করে। প্রতিবেশীরা আহতদের উদ্ধার করে মুমূর্ষু অবস্থায় সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করে।

হাসপাতালে নেওয়ার পর ভুক্তভোগী ফাতেমা বেগম মারা যান। এ ঘটনায় নিহতের ছেলে জহির উদ্দিন বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। গ্রেপ্তারকৃতরা ওই মামলার এজাহার নামীয় আসামি। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তাড়াশ থানায় হস্তান্তর করা হয়েছে।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page