October 6, 2026, 2:30 pm
শিরোনামঃ
আপনারা এক পা এগিয়ে এলে আমিও দুই পা যাবো : রাষ্ট্রপতি প্রতিটি শিশুর নিরাপদ শৈশব নিশ্চিত করা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী শিক্ষকরাই আগামীর বাংলাদেশ গড়ার নির্মাতা : শিক্ষামন্ত্রী শিক্ষকদের পেশাগত উন্নয়নে ‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব’ কর্মসূচি চালুর উদ্যোগ সরকারের প্রেসক্লাব যশোরের প্রতিষ্ঠাতা সভাপতি তৌহিদুর রহমান মারা গেছেন যশোরের বেনাপোলে বিশেষ ক্ষমতা আইনের মামলায় ৩ আওয়ামী লীগ নেতাসহ ৪ জন আটক যশোরের শার্শায় যুবলীগ নেতা খোকন আটক যশোরের চৌগাছায় গরু চোর সন্দেহে গণপিটুনিতে ১ জন নিহত কুষ্টিয়ায় ভারতে পাচারকালে ৯ হাজার কেজি সার জব্দ নাটোরে আজান দেওয়ার সময় মোয়াজ্জিনকে ছুরিকাঘাত ; মসজিদে মিললো রক্তাক্ত দেহ
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের মহেশপুরে জমি নিয়ে বিরোধে তিন ভাইকে কুপিয়ে জখম

স্টাফ রিপোর্টার : ঝিনাইদহের মহেশপুর উপজেলার পলিয়ানপুর গ্রামে তিন শতক জমি নিয়ে দীর্ঘদিন ধরে ইয়ানুর হোসেনের সাথে জহুরুল মাস্টারের বিরোধ চলে আসছিল। ইতিমধ্যে ইয়ানুর হোসেন আদালতের রায় পেয়ে জমি বুঝ করে নিতে গেলে জহুরুল মাস্টার তার সন্ত্রাসী বাহিনী নিয়ে বাঁধা সৃষ্টি করে আসছিল।
গত ৩ ফেব্রুয়ারি শনিবার রাত ১০ টার দিকে জহুরুল মাস্টার তার সন্ত্রাসী বাহিনী নিয়ে ইয়ানুর হোসেন (৬০), সাইফুল ইসলাম (৫০) ও তরিকুল ইসলামকে(৪৫) দা দিয়ে কুপিয়ে মারাত্মক ভাবে আহত করে।
আহত সাইফুল ইসলাম জানান, তিন শতক জমি নিয়ে বিরোধ চলে আসছে দীর্ঘদিন ধরে। আমরা আদালতের রায় পেয়ে আমাদের জমি ছাড়ার কথা বললে জহুরুল মাস্টার, মূসা, নিসারুল, সবুজ, হেলাল, সামাউল, সাকুসহ অজ্ঞাতনামা কয়েকজন মিলে আমাদের তিন ভাইকে কুপিয়ে জখম করেছে।
মহেশপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুবুর রহমান জানান, তিন ভাইকে আহত করার ঘটনায় মহেশপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।



Our Like Page