August 9, 2026, 7:10 am
শিরোনামঃ
যশোরে ‘হানি ট্র্যাপ’ চক্রের নারীসহ তিন সদস্য আটক যশোরের অভয়নগরে ১৪১৭ পিস ইয়াবাসহ ২ জন আটক যশোরের বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন পরিদর্শনে এসবি প্রধান সারদার নুরুল আমিন জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী বাজারে ব্যবসায়ীদের সিন্ডিকেট ভেঙে দেওয়া হবে : আইনমন্ত্রী প্রতিটি বিভাগে বিশেষায়িত ভেটেরিনারি হাসপাতাল করার পরিকল্পনা রয়েছে : প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় ভাড়া বাসা থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার মেহেরপুরে পরিত্যক্ত জমিতে ১০টি ল্যান্ডমাইন সদৃশ বস্তু উদ্ধার কলম্বিয়ার নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ট্রাম্প-সমর্থিত এসপ্রিয়েলা সামরিক সক্ষমতা বাড়াচ্ছে জাপান
এইমাত্রপাওয়াঃ

দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : দিনাজপুর জেলার ঘোড়াঘাটে গতরাতে ব্যাটারী চালিত অটোভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষে মোটর সাইকেলের চালকসহ ২ জন নিহত এবং ৪ জন আহত হয়েছে।

দিনাজপুর ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান আসাদ ওই সড়ক দুর্ঘটনা তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, নিহত দুজনের মধ্যে বিনয় চন্দ্র দাস (২৫) দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার পালশা ঢেওয়াপাড়া গ্রামের বিকারী চন্দ্র দাসের পুত্র। অপর জন জিতু ইসলাম (১৬) একই উপজেলার চৌড়িয়া গ্রামের তাইজুল ইসলামের পুত্র। পেশায় তারা মোটর সাইকেল মেকার।
ঘোড়াঘাট থানার পুলিশের এস আই মেহেদী হাসান জানান, গত রোববার রাত সাড়ে ১০ টার স্থানীয় ডুগডুগি বাজার থেকে মোটর সাইকেল চালিয়ে রানীগঞ্জ বাজারের দিকে যাবার সময় চৌড়িয়া মোড়ে বিপরীতমুখী ব্যাটারি চালিত একটি অটোভ্যানের সাথে সংঘর্ষ ঘটে ৷ এতে দুর্ঘটনাস্থলে মোটর সাইকেল চালক বিনয় চন্দ্র দাস এবং হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পথিমধ্যে জিতু ইসলাম মারা যায় । তাকে মৃত বলে ঘোষণা করেছেন উপজেলা স্বস্থ্য কেন্দ্রের জরুরী বিভাগের মেডিকেল অফিসার ডা. আহসান হাবিব। এব্যাপারে আইনগত ব্যবস্থা নিচ্ছেন তারা।
এদিকে এ দুর্ঘটনায় অটো ভ্যানে থাকা অটো চালকসহ ৪ জন গুরুতর আহত হয়। আহতদের উদ্ধার করে জেলার ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোববার রাত ১১ টায় ভর্তি করা হয়েছে। আহতরা হলেন অটোচালক বাবলু মিয়া (২৩),অটোর যাত্রী সোহেল রানা (২১),জুয়েল হোসেন (২৪), ও আরিফুল ইসলাম (২৫)। সূত্রটি জানায়, অটোতে থাকা ৪ জন অটো যোগে ঘোড়াঘাট উপজেলার গোপালপুর চৌধুরী মেলায় যাওয়ার পথে এ সড়ক দুর্ঘটনায় ঘটে।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page