October 6, 2026, 12:40 pm
শিরোনামঃ
আপনারা এক পা এগিয়ে এলে আমিও দুই পা যাবো : রাষ্ট্রপতি প্রতিটি শিশুর নিরাপদ শৈশব নিশ্চিত করা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী শিক্ষকরাই আগামীর বাংলাদেশ গড়ার নির্মাতা : শিক্ষামন্ত্রী শিক্ষকদের পেশাগত উন্নয়নে ‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব’ কর্মসূচি চালুর উদ্যোগ সরকারের প্রেসক্লাব যশোরের প্রতিষ্ঠাতা সভাপতি তৌহিদুর রহমান মারা গেছেন যশোরের বেনাপোলে বিশেষ ক্ষমতা আইনের মামলায় ৩ আওয়ামী লীগ নেতাসহ ৪ জন আটক যশোরের শার্শায় যুবলীগ নেতা খোকন আটক যশোরের চৌগাছায় গরু চোর সন্দেহে গণপিটুনিতে ১ জন নিহত কুষ্টিয়ায় ভারতে পাচারকালে ৯ হাজার কেজি সার জব্দ নাটোরে আজান দেওয়ার সময় মোয়াজ্জিনকে ছুরিকাঘাত ; মসজিদে মিললো রক্তাক্ত দেহ
এইমাত্রপাওয়াঃ

রংপুরে ডাকাতির সময় ছুরিকাঘাতে গৃহবধূর মৃত্যু

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  রংপুরর মিঠাপুকুরে বাড়িতে ঢুকে ডাকাতির সময় ধস্তাধস্তিতে ডাকাতদের ছুরিকাঘাতে মোরশেদা বেগম বিউটি নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। তিনি স্থানীয় ছড়ান ডিগ্রি কলেজের সহকারী লাইব্রেরিয়ান হিসেবে কর্মরত ছিলেন। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় তার স্বামী মিজানুর রহমানকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে উপজেলার সীমান্তবর্তী বড়বালা ইউনিয়নের শালিকাদহ গ্রামে এ ঘটনা ঘটে।

মিঠাপুকুর থানার ওসি নজরুল ইসলাম জানান, মঙ্গলবার মধ্যরাতে উপজেলার বড়বালা ইউনিয়নের শালিকাদহ গ্রামে মিজানুর রহমানের দরজা ভেঙ্গে একদল ডাকাত বাড়িতে ঢুকে পড়ে। এ সময় তাদের বাধা দিলে মিজানুর ও বিউটির সঙ্গে তাদের ধস্তাধস্তি হয়। এ সময় ডাকাতরা তাদের ছুরিকাঘাত করে। তাদের চিৎকারে এলাকার লোকজন ছুটে আসলে ডাকাতরা পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ আহত বিউটিকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করালে সেখানে তিনি মারা যান। আহত অবস্থায় তার স্বামী মিজানুর রহমান সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

ওসি আরও বলেন, নিহতের মরদেহ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আর মিজানুর রহমান সুস্থ হলে ক্ষতির পরিমাণসহ মূল ঘটনা জানা যাবে।

রংপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার (ডি-সার্কেল) আবু হাসান মিয়া বলেন, পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনা মোতাবেক সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা ঘটনাটি খতিয়ে দেখছি।

 



Our Like Page