October 6, 2026, 12:41 pm
শিরোনামঃ
আপনারা এক পা এগিয়ে এলে আমিও দুই পা যাবো : রাষ্ট্রপতি প্রতিটি শিশুর নিরাপদ শৈশব নিশ্চিত করা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী শিক্ষকরাই আগামীর বাংলাদেশ গড়ার নির্মাতা : শিক্ষামন্ত্রী শিক্ষকদের পেশাগত উন্নয়নে ‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব’ কর্মসূচি চালুর উদ্যোগ সরকারের প্রেসক্লাব যশোরের প্রতিষ্ঠাতা সভাপতি তৌহিদুর রহমান মারা গেছেন যশোরের বেনাপোলে বিশেষ ক্ষমতা আইনের মামলায় ৩ আওয়ামী লীগ নেতাসহ ৪ জন আটক যশোরের শার্শায় যুবলীগ নেতা খোকন আটক যশোরের চৌগাছায় গরু চোর সন্দেহে গণপিটুনিতে ১ জন নিহত কুষ্টিয়ায় ভারতে পাচারকালে ৯ হাজার কেজি সার জব্দ নাটোরে আজান দেওয়ার সময় মোয়াজ্জিনকে ছুরিকাঘাত ; মসজিদে মিললো রক্তাক্ত দেহ
এইমাত্রপাওয়াঃ

পিরোজপুরে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পিরোজপুর  জেলায়  আজ এক মোটর সাইকেল দুর্ঘটনায় ২ জন স্কুল ছাত্র নিহত এবং ১ জন গুরুতর আহত হয়েছে।
আজ বেলা ১১ টায় জেলার নাজিরপুর উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নে বড়ইবুনিয়া মোল্লা বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। দ্রুতগতিতে চালিয়ে আসা একটি মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা সংলগ্ন বিদ্যুতের পিলারের সাথে ধাক্কা লাগে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে মোটরসাইকেলের সকল আরোহী স্থানীয় বড়ইবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র এবং এদের মধ্যে স্থানীয় হোগলাবুনিয়া গ্রামের ডালিম শেখ এর পুত্র স্বাধীন শেখ (১৬) এবং পূর্ব বানিয়ারী গ্রামের মুকুল শেখ এর পুত্র রহমত শেখ (১৫) ঘটনাস্থলেই মারা যায়। স্থানীয়রা অপর আরোহী তারাবুনিয়া গ্রামের শহিদুল শেখ এর পুত্র তানজিম শেখ (১৬) কে উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করে।   নাজিরপুর থানার ইনচার্জ মোঃ শাহ আলম হাওলাদার এঘটনার সত্যতা ণিশ্চিত করছেন।



Our Like Page