October 6, 2026, 12:39 pm
শিরোনামঃ
আপনারা এক পা এগিয়ে এলে আমিও দুই পা যাবো : রাষ্ট্রপতি প্রতিটি শিশুর নিরাপদ শৈশব নিশ্চিত করা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী শিক্ষকরাই আগামীর বাংলাদেশ গড়ার নির্মাতা : শিক্ষামন্ত্রী শিক্ষকদের পেশাগত উন্নয়নে ‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব’ কর্মসূচি চালুর উদ্যোগ সরকারের প্রেসক্লাব যশোরের প্রতিষ্ঠাতা সভাপতি তৌহিদুর রহমান মারা গেছেন যশোরের বেনাপোলে বিশেষ ক্ষমতা আইনের মামলায় ৩ আওয়ামী লীগ নেতাসহ ৪ জন আটক যশোরের শার্শায় যুবলীগ নেতা খোকন আটক যশোরের চৌগাছায় গরু চোর সন্দেহে গণপিটুনিতে ১ জন নিহত কুষ্টিয়ায় ভারতে পাচারকালে ৯ হাজার কেজি সার জব্দ নাটোরে আজান দেওয়ার সময় মোয়াজ্জিনকে ছুরিকাঘাত ; মসজিদে মিললো রক্তাক্ত দেহ
এইমাত্রপাওয়াঃ

কক্সবাজারে বাস-কাভার্ডভ্যানের সংঘর্ষ ; নিহত ৪

বশির আলমামুন, চট্টগ্রাম : কক্সবাজারের চকরিয়ায় ঈগল মিনি বাসের সাথে স্কয়ার কোম্পানির ঔষধ বোঝাই কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে ৩ জন ও হাসপাতালে নেয়ার পথে ১জন সহ ৪জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০জন। (৮ফেব্রুয়ারি) বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপজেলার হারবাং ইউনিয়নের আলীপুর (লাল ব্রিজ সংলগ্ন) আরএফএল কারখানার সামনে মর্মান্তিক এ দূর্ঘটনাটি ঘটেছে।

চিরিঙ্গা হাইওয়ে থানার এস আই ভেনুদাশ ও হারবাং পুলিশ ফাঁড়ির এসআই মোঃ ফারুক দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া উপজেলার হারবাং অংশের লাল ব্রিজের নিকটবর্তী এলাকায় কক্সবাজার মুখি স্কয়ার কোম্পানির ঔষধ ভর্তি কাভার্ড ভ্যানের সাথে চকরিয়া থেকে ছেড়ে যাওয়া চট্টগ্রাম মুখি একটি ঈগল মিনি বাসের আকস্মিক সংঘর্ষ হলে ৪ ব্যক্তি নিহত হয়েছেন।

নিহতরা হলেন চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী দক্ষিণ হাসিমপুর বড়পাড়া গ্রামের বাসিন্দা রশিদ আহমদের ছেলে মাংস ব্যবসায়ী বশির আহমদ(৩৫), চকরিয়া উপজেলার চিরিঙ্গা ইউনিয়নের পালাকাটা গ্রামের আবদুল আলীর মেয়ে রুবিদা আকতার(২৬) ও চট্টগ্রামের পাঁচলাইশ হামজারবাগ এলাকার নুরুল আমিনের ছেলে আবদু শুক্কুর মুন্না(৪০) ও ঈগল গাড়ী চালক চকরিয়া উপজেলার হারবাং আলীপুর গ্রামের শামসুল আলমের পুত্র আবদুল মান্নান (৩৭)।এছাড়া আহত হয়েছেন আরও ১০জন। হতাহতের বিষয়টি নিশ্চিত করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ সিরাজুম মুনির।
তাৎক্ষনিক অন্যান্য আহতদের নাম জানা যায়নি। দূর্ঘটনার পর ঘটনাস্থল ও হাসপাতালে হতাহতের দেখতে যান উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফকরুল ইসলাম।



Our Like Page