October 6, 2026, 12:38 pm
শিরোনামঃ
আপনারা এক পা এগিয়ে এলে আমিও দুই পা যাবো : রাষ্ট্রপতি প্রতিটি শিশুর নিরাপদ শৈশব নিশ্চিত করা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী শিক্ষকরাই আগামীর বাংলাদেশ গড়ার নির্মাতা : শিক্ষামন্ত্রী শিক্ষকদের পেশাগত উন্নয়নে ‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব’ কর্মসূচি চালুর উদ্যোগ সরকারের প্রেসক্লাব যশোরের প্রতিষ্ঠাতা সভাপতি তৌহিদুর রহমান মারা গেছেন যশোরের বেনাপোলে বিশেষ ক্ষমতা আইনের মামলায় ৩ আওয়ামী লীগ নেতাসহ ৪ জন আটক যশোরের শার্শায় যুবলীগ নেতা খোকন আটক যশোরের চৌগাছায় গরু চোর সন্দেহে গণপিটুনিতে ১ জন নিহত কুষ্টিয়ায় ভারতে পাচারকালে ৯ হাজার কেজি সার জব্দ নাটোরে আজান দেওয়ার সময় মোয়াজ্জিনকে ছুরিকাঘাত ; মসজিদে মিললো রক্তাক্ত দেহ
এইমাত্রপাওয়াঃ

বান্দরবান সীমান্তে অবিস্ফোরিত মর্টারশেল উদ্ধার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তের নয়াপাড়া এলাকা থেকে অবিস্ফোরিত অবস্থায় একটি মর্টারশেল উদ্ধার করেছে বিজিবি। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে মর্টারশেলটি উদ্ধার করা হয়।

স্থানীয় ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক নুর হোসেন সত্যতা নিশ্চিত করে বলেন, ঘুমধুম নয়াপাড়া বিজিবি চেকপোস্টের দক্ষিণে পরিত্যক্ত অবস্থায় মর্টারশেলটি দেখতে পেয়ে বিজিবিকে খবর দেন স্থানীয়রা। খবর পেয়ে বিজিবি অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে স্থানটি লাল পতকা দিয়ে ঘিরে ফেলে।

স্থানীয় ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ড সদস্য নুর হোসেন বলেন, দুপুর ১২টার দিকে বিজিবির সদস্যরা অস্ত্রটি উদ্ধার করে নিয়ে যান। এ ব্যাপারে বিজিবির বক্তব্য পাওয়া যায়নি।

নাইক্ষ্যংছড়ি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান বলেন, ঘুমধুমে একটি মর্টারশেল পাওয়ার খবর শুনেছি। তবে এ ব্যাপারে বিস্তারিত কিছু জানি না।



Our Like Page