October 6, 2026, 12:40 pm
শিরোনামঃ
আপনারা এক পা এগিয়ে এলে আমিও দুই পা যাবো : রাষ্ট্রপতি প্রতিটি শিশুর নিরাপদ শৈশব নিশ্চিত করা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী শিক্ষকরাই আগামীর বাংলাদেশ গড়ার নির্মাতা : শিক্ষামন্ত্রী শিক্ষকদের পেশাগত উন্নয়নে ‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব’ কর্মসূচি চালুর উদ্যোগ সরকারের প্রেসক্লাব যশোরের প্রতিষ্ঠাতা সভাপতি তৌহিদুর রহমান মারা গেছেন যশোরের বেনাপোলে বিশেষ ক্ষমতা আইনের মামলায় ৩ আওয়ামী লীগ নেতাসহ ৪ জন আটক যশোরের শার্শায় যুবলীগ নেতা খোকন আটক যশোরের চৌগাছায় গরু চোর সন্দেহে গণপিটুনিতে ১ জন নিহত কুষ্টিয়ায় ভারতে পাচারকালে ৯ হাজার কেজি সার জব্দ নাটোরে আজান দেওয়ার সময় মোয়াজ্জিনকে ছুরিকাঘাত ; মসজিদে মিললো রক্তাক্ত দেহ
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের শৈলকুপায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে স্কুল শিক্ষক নিহত

এম এ কবীর, ঝিনাইদহ : ঝিনাইদহের শৈলকুপায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে খাইরুল ইসলাম (৫৫) নামের এক স্কুল শিক্ষক নিহত হয়েছেন।
আজ ৮ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকালে উপজেলার মোদনপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত খাইরুল ইসলাম উপজেলার উমেদপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের জিয়ারত মন্ডলের ছেলে এবং হাটফাজিলপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
স্থানীয়রা জানান, সকালে বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে স্কুলে যাচ্ছিলেন। পথে শৈলকুপা-হাটফাজিলপুর সড়কের মোদনপুর নামক স্থানে পোঁছালে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে গুরুতর আহত হন। সেখান থেকে তাকে উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক কিশোর কুমার কুন্ডু বলেন, খাইরুল ইসলামকে হাসপাতালে আনার আগেই মারা গেছে। আমরা তাকে মৃত অবস্থায় পেয়েছি।



Our Like Page