October 6, 2026, 12:40 pm
শিরোনামঃ
আপনারা এক পা এগিয়ে এলে আমিও দুই পা যাবো : রাষ্ট্রপতি প্রতিটি শিশুর নিরাপদ শৈশব নিশ্চিত করা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী শিক্ষকরাই আগামীর বাংলাদেশ গড়ার নির্মাতা : শিক্ষামন্ত্রী শিক্ষকদের পেশাগত উন্নয়নে ‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব’ কর্মসূচি চালুর উদ্যোগ সরকারের প্রেসক্লাব যশোরের প্রতিষ্ঠাতা সভাপতি তৌহিদুর রহমান মারা গেছেন যশোরের বেনাপোলে বিশেষ ক্ষমতা আইনের মামলায় ৩ আওয়ামী লীগ নেতাসহ ৪ জন আটক যশোরের শার্শায় যুবলীগ নেতা খোকন আটক যশোরের চৌগাছায় গরু চোর সন্দেহে গণপিটুনিতে ১ জন নিহত কুষ্টিয়ায় ভারতে পাচারকালে ৯ হাজার কেজি সার জব্দ নাটোরে আজান দেওয়ার সময় মোয়াজ্জিনকে ছুরিকাঘাত ; মসজিদে মিললো রক্তাক্ত দেহ
এইমাত্রপাওয়াঃ

নড়াইলে সড়ক দুর্ঘটনায় নিহত ১ জন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  নড়াইল জেলায় আজ এক সড়ক দুূর্ঘটনায় ইমন আলী (২৫) নামে ট্রাকের
হেলপার নিহত হয়েছেন। মৃত ইমন যশোরের মণিরামপুর উপজেলার হাজরাকাঠি গ্রামের আহাদ আলীর ছেলে।

আজ শুক্রবার ভোরে নড়াইল-লোহাগড়া সড়কের সদর উপজেলার হাওয়াইখালী ব্রীজে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়,নড়াইল সদর উপজেলার হাওয়াইখালী ব্রীজের সড়ক ডিভাইডারের সঙ্গে একটি মালবোঝাই ট্রাক ধাক্কা খেয়ে উল্টে যায়।এতে ট্রাকের নিেেচ চাপা পড়ে ঘটনাস্থলে হেলপার ইমন মারা যান। প্যাকেটজাত ডালডা বোঝাই ট্রাকটি ঢাকা থেকে যশোরের দিকে যাচ্ছিল।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: সাইফুল ইসলাম জানান,মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।দুূর্ঘটনায় কবলিত ট্রাকটি জব্দ করা হয়েছে।চালক পালিয়ে গেছে।ট্রাকে পড়ে থাকা একটি মোবাইল ফোনের সূত্র থেকে নিহতের পরিচয়সহ অন্যান্য তথ্য জানা গেছে। চালক নিয়ন্ত্রণ হারানোর কারণে এ দুর্ঘটনা ঘটতে পারে বলে তিনি জানান।



Our Like Page