October 6, 2026, 12:40 pm
শিরোনামঃ
আপনারা এক পা এগিয়ে এলে আমিও দুই পা যাবো : রাষ্ট্রপতি প্রতিটি শিশুর নিরাপদ শৈশব নিশ্চিত করা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী শিক্ষকরাই আগামীর বাংলাদেশ গড়ার নির্মাতা : শিক্ষামন্ত্রী শিক্ষকদের পেশাগত উন্নয়নে ‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব’ কর্মসূচি চালুর উদ্যোগ সরকারের প্রেসক্লাব যশোরের প্রতিষ্ঠাতা সভাপতি তৌহিদুর রহমান মারা গেছেন যশোরের বেনাপোলে বিশেষ ক্ষমতা আইনের মামলায় ৩ আওয়ামী লীগ নেতাসহ ৪ জন আটক যশোরের শার্শায় যুবলীগ নেতা খোকন আটক যশোরের চৌগাছায় গরু চোর সন্দেহে গণপিটুনিতে ১ জন নিহত কুষ্টিয়ায় ভারতে পাচারকালে ৯ হাজার কেজি সার জব্দ নাটোরে আজান দেওয়ার সময় মোয়াজ্জিনকে ছুরিকাঘাত ; মসজিদে মিললো রক্তাক্ত দেহ
এইমাত্রপাওয়াঃ

পিরোজপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই ভাইয়ের মৃত্যু

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  পিরোজপুরের স্বরূপকাঠিতে বিদ্যুৎস্পৃষ্টে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (৯ ফেব্রুয়ারি) রাতে উপজেলার বলদিয়া ইউনিয়নে উড়িবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলো মো. নাদিম হোসেন (২৪) ও এমাম হোসেন (২২)। নাদিম ও এমাম ওই গ্রামের মো. আয়নাল হকের ছেলে।

বলদিয়া ইউনিয়নের ইউপি সদস্য মো. মিজান মিয়া জানান, ওই এলাকার রিপন নামে এক ব্যক্তি ইঁদুর নিধনের জন্য তার জমিতে বৈদ্যুতিক সংযোগ দেয়। শুক্রবার রাতে নাদিম ও এমাম পাখি শিকার করতে বের হয়। একপর্যায়ে ইঁদুর নিধনের জন্য ওই জমিতে পেতে রাখা ফাঁদের তারে জড়িয়ে ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়। তারা উড়িবুনিয়া এলাকার একটি মুরগীর ফার্মে শ্রমিকের কাজ করত।

নেছারাবাদ থানার ওসি মো. গোলাম ছরোয়ার বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য লাশ পিরোজপুর মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

 



Our Like Page