October 6, 2026, 12:00 pm
শিরোনামঃ
আপনারা এক পা এগিয়ে এলে আমিও দুই পা যাবো : রাষ্ট্রপতি প্রতিটি শিশুর নিরাপদ শৈশব নিশ্চিত করা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী শিক্ষকরাই আগামীর বাংলাদেশ গড়ার নির্মাতা : শিক্ষামন্ত্রী শিক্ষকদের পেশাগত উন্নয়নে ‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব’ কর্মসূচি চালুর উদ্যোগ সরকারের প্রেসক্লাব যশোরের প্রতিষ্ঠাতা সভাপতি তৌহিদুর রহমান মারা গেছেন যশোরের বেনাপোলে বিশেষ ক্ষমতা আইনের মামলায় ৩ আওয়ামী লীগ নেতাসহ ৪ জন আটক যশোরের শার্শায় যুবলীগ নেতা খোকন আটক যশোরের চৌগাছায় গরু চোর সন্দেহে গণপিটুনিতে ১ জন নিহত কুষ্টিয়ায় ভারতে পাচারকালে ৯ হাজার কেজি সার জব্দ নাটোরে আজান দেওয়ার সময় মোয়াজ্জিনকে ছুরিকাঘাত ; মসজিদে মিললো রক্তাক্ত দেহ
এইমাত্রপাওয়াঃ

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : গোপালগঞ্জ জেলার মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত এবং ১৭ জন আহত হয়েছেন। যাত্রীবাহি মিনিবাসের চাপায় রাজীব শেখ (৩৫) নামে এক মোটর সাইকেল চালক নিহত হন। ওই সময় বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে আহত হন বাসের ১৭জন যাত্রী।

রোববার বেলা ১১ টার দিকে মুকসুদপুর-বরইতলা সড়কের বাটিকামারীর খন্দকারপাড়া দরগাহের সামনে এ দুর্ঘটনা ঘটে। মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আশরাফুল আলম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত রাজীব শেখ মুকসুদপুর উপজেলার কানুড়িয়া গ্রামের আব্দুল জব্বার শেখের ছেলে।
ওসি আশরাফুল জানান, রাজীব তার ছোট ভাই রানাকে মোটর সাইকেলে করে মুকসুদপুর যাচ্ছিলেন। এসময় বিপরীত দিক থেকে ছেড়ে আসা টেকেরহাটগামী একটি যাত্রীবাহী বাসের (নরসিংদী-জ-১১০০২২) সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে বাসটি সড়কের পাশের খাদে পড়ে যায় এবং মোটর সাইকেলটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলে রাজীব শেখ মারা যায়।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। মারাত্মত আহত ১১ জনকে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।



Our Like Page