April 23, 2026, 4:20 pm
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর নির্দেশনায় ঢাকা থেকে জরুরি সহায়তা যাচ্ছে ইরানে  জ্বালানি সংকট মোকাবিলায় ১০ সদস্যের যৌথ কমিটি গঠনের প্রস্তাব করলেন প্রধানমন্ত্রী শিক্ষাখাতে অনিয়মের বিরুদ্ধে সরকার ব্যবস্থা গ্রহণ করেছে : শিক্ষামন্ত্রী ঢাকা ও চট্টগ্রাম মহানগরে এবং আন্তঃজেলা বাসের ভাড়া প্রতি কিলোমিটারে ১১ পয়সা বাড়ানো হয়েছে : সড়ক ও সেতু মন্ত্রী জামালপুরে অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ১ জন নিহত ইরান-ইসরায়েল যুদ্ধ ইউরোপকে দুর্বল করছে : তুরস্কের প্রেসিডেন্ট যুদ্ধবিরতির মধ্যেই অত্যাধুনিক অস্ত্র-গোলাবারুদ কিনছে ইসরায়েল ভোট জালিয়াতি ও সহিংসতার অভিযোগে উত্তপ্ত পশ্চিমবঙ্গের নির্বাচন ভারতের মানুষ কেবল সন্তান জন্ম দিতে যুক্তরাষ্ট্রে আসে : ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

খুলনায় গৃহবধূকে ধর্ষণের অভিযোগ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : খুলনার পাইকগাছায় চুরি করতে এসে চোখ-মুখে সুপার গ্লু (আঠা) ও মুখে টেপ লাগিয়ে এক গৃহবধূকে (৪৫) ধর্ষণের অভিযোগ উঠেছে। পরে আশঙ্কাজনক অবস্থায় সকালে ভুক্তভোগী ওই গৃহবধূকে খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্র ও ভুক্তভোগীর স্বজনরা জানায়, ধর্ষণের শিকার গৃহবধূর স্বামী ব্যবসার কাজে বাইরে থাকায় তিনি বাড়িতে একা ছিলেন। রোববার রাত ৩টা থেকে ৪টার মধ্যে কে বা কারা মই দিয়ে বাড়ির ছাদে উঠে সিঁড়ির দরজা শাবল দিয়ে ভেঙে শোবার ঘরে প্রবেশ করে। এরপর গৃহবধূর হাত-পা বেঁধে চোখে সুপারগ্লু (আঠা) ও মুখে টেপ লাগিয়ে জোরপূর্বক ধর্ষণ করে।

এ সময় ভুক্তভোগীকে শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করা হয়। পরে একজোড়া স্বর্ণের দুল ও বাড়িতে থাকা ২ লাখ টাকা নিয়ে পালিয়ে যায় চোর। এ সময় গৃহবধূর চিৎকারে আশেপাশের লোকজন এসে তাকে উদ্ধার ও স্বামীকে খবর দেন। পরে আশঙ্কাজনক অবস্থায় সকালে তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারের (ওসিসি) কো-অর্ডিনেটর ডা. সুমন কুমার রায় বলেন, ওই রোগীকে শারীরিকভাবে আহত করা হয়েছে। তিনি এখন সার্জারি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন। একটু সুস্থ হলে তাকে ওসিসিতে আনা হবে।

পাইকগাছা থানার ওসি ওবায়দুর রহমান বলেন, গৃহবধূকে হাত-পা বাঁধা অবস্থায় পাওয়া যায়। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে।

খুলনার পুলিশ সুপার মো. সাঈদুর রহমান বলেন, বিষয়টি আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছি। আশা করছি অতি অল্প সময়ের মধ্যে রহস্য উদঘাটন ও অপরাধীদের গ্রেপ্তার করতে সক্ষম হবো।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page