April 23, 2026, 3:29 pm
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর নির্দেশনায় ঢাকা থেকে জরুরি সহায়তা যাচ্ছে ইরানে  জ্বালানি সংকট মোকাবিলায় ১০ সদস্যের যৌথ কমিটি গঠনের প্রস্তাব করলেন প্রধানমন্ত্রী শিক্ষাখাতে অনিয়মের বিরুদ্ধে সরকার ব্যবস্থা গ্রহণ করেছে : শিক্ষামন্ত্রী ঢাকা ও চট্টগ্রাম মহানগরে এবং আন্তঃজেলা বাসের ভাড়া প্রতি কিলোমিটারে ১১ পয়সা বাড়ানো হয়েছে : সড়ক ও সেতু মন্ত্রী জামালপুরে অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ১ জন নিহত ইরান-ইসরায়েল যুদ্ধ ইউরোপকে দুর্বল করছে : তুরস্কের প্রেসিডেন্ট যুদ্ধবিরতির মধ্যেই অত্যাধুনিক অস্ত্র-গোলাবারুদ কিনছে ইসরায়েল ভোট জালিয়াতি ও সহিংসতার অভিযোগে উত্তপ্ত পশ্চিমবঙ্গের নির্বাচন ভারতের মানুষ কেবল সন্তান জন্ম দিতে যুক্তরাষ্ট্রে আসে : ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত

বগুড়ায় ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে নিহত-২

বগুড়া, ১৩ ফেব্রুয়ারি, ২০২৪ (বাসস): জেলায় আজ বেলা ১১টার দিকে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই কিশোর নিহত হয়েছে। মৃতরা বগুড়া জেলার গাবতলী উপজেলার বাগবাড়ী এলাকার মো: সুমনের ছেলে মাহিনুর রহমান(১৩) ও অপর জন ওই উপজেলার দুর্ঘাহাটা গ্রামের উজ্জ্বল রহমানের ছেলে সিতার (১৪)।
বগুড়া ফায়ার সার্ভিসের সাব অফিসার মাসুদ পারভেজ জানান, দুই মোটরসাইকেল আরোহী গাবতলী উপজেলা থেকে বগুড়া শহরের দিকে আসছিলো। এসময় দ্বিতীয় বাইপাসের সাবগ্রামের বড়িয়া নামক স্থানে বিপরীতমুখি একটি ট্রাক (ঢাকা মেট্রো ট ২৪-৬১২১) সাথে মোটরসাইকেলের (ঢাকা মেট্রো ল ৩১-৩১৭৭) মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মাহিনুর রহমান (১৩) ও সিতাব (১৪) ট্রাকের চাপায় মারা যায়। এসময় তাদের মোটরসাইলেকটি দুমড়ে-মুচড়ে যায়।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইহান ওলিউল্লাহ জানান, দুর্ঘটনাস্থল থেকে ট্রাক ও মোটরসাইকেল পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। নিহত দুই জনের মরদেহ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। সেখান থেকে তাদের মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়। এ ব্যাপারে আইনী ব্যবস্থা নেয়া হতে পারে বলে তিনি জানান।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page