October 6, 2026, 11:18 am
শিরোনামঃ
আপনারা এক পা এগিয়ে এলে আমিও দুই পা যাবো : রাষ্ট্রপতি প্রতিটি শিশুর নিরাপদ শৈশব নিশ্চিত করা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী শিক্ষকরাই আগামীর বাংলাদেশ গড়ার নির্মাতা : শিক্ষামন্ত্রী শিক্ষকদের পেশাগত উন্নয়নে ‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব’ কর্মসূচি চালুর উদ্যোগ সরকারের প্রেসক্লাব যশোরের প্রতিষ্ঠাতা সভাপতি তৌহিদুর রহমান মারা গেছেন যশোরের বেনাপোলে বিশেষ ক্ষমতা আইনের মামলায় ৩ আওয়ামী লীগ নেতাসহ ৪ জন আটক যশোরের শার্শায় যুবলীগ নেতা খোকন আটক যশোরের চৌগাছায় গরু চোর সন্দেহে গণপিটুনিতে ১ জন নিহত কুষ্টিয়ায় ভারতে পাচারকালে ৯ হাজার কেজি সার জব্দ নাটোরে আজান দেওয়ার সময় মোয়াজ্জিনকে ছুরিকাঘাত ; মসজিদে মিললো রক্তাক্ত দেহ
এইমাত্রপাওয়াঃ

নরসিংদীতে মাদকবিরোধী অভিযানে র‍্যাবের ২ সদস্যকে কুপিয়ে আসামি ছিনতাই

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নরসিংদীতে মাদকবিরোধী অভিযানের সময় ইমরান হোসেন (৩৫) নামের এক র‍্যাব সদস্যকে কুপিয়ে আহত করে আসামি ছিনতাই করে নেওয়া হয়েছে। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে রায়পুরা থানার নিলক্ষা ইউনিয়নের সোনাকান্দী এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
নরসিংদীর সহকারী পুলিশ সুপার (রায়পুরা সার্কেল) আফসান আল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

এ ঘটনায় আহত র‍্যাব-১১ এর সদস্য কনস্টেবল ইমরান হোসেনকে (৩৫) নরসিংদী সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকায় পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, ঢাকার র‌্যাব-১ ও নরসিংদীর র‍্যাব-১১ এর একটি যৌথ দল মাদকবিরোধী অভিযানে নিলক্ষা ইউনিয়নের সোনাকান্দি এলাকায় যায়। এসময় ওই গ্রামের মাদক ব্যবসায়ী ইউনুস আলীকে (৪০) গ্রেপ্তারের পর নিয়ে আসার সময় তার আত্মীয়-স্বজনরা র‌্যাব সদস্যদের উপর হামলা করে তাকে ছিনিয়ে নেয়।

এসময় র‌্যাব সদস্য কনস্টেবল ইমরান হোসেন হামলাকারীদের কোপে মাথায় ও হাতে আঘাত পান। আহত কনস্টেবল ইমরান হোসেনকে নরসিংদী সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকায় পাঠানো হয়েছে।

এ বিষয়ে যোগাযোগের চেষ্টা করা হলে র‍্যাবের পক্ষ হতে কোন বক্তব্য পাওয়া যায়নি।

তবে নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার সামসুল আরেফিন বলেন, র‍্যাব-১ এর একটি বিশেষ অভিযানের সময় র‍্যাবের ওপর হামলায় আহত হওয়ার ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ও র‍্যাব সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছে।



Our Like Page