October 6, 2026, 11:17 am
শিরোনামঃ
আপনারা এক পা এগিয়ে এলে আমিও দুই পা যাবো : রাষ্ট্রপতি প্রতিটি শিশুর নিরাপদ শৈশব নিশ্চিত করা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী শিক্ষকরাই আগামীর বাংলাদেশ গড়ার নির্মাতা : শিক্ষামন্ত্রী শিক্ষকদের পেশাগত উন্নয়নে ‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব’ কর্মসূচি চালুর উদ্যোগ সরকারের প্রেসক্লাব যশোরের প্রতিষ্ঠাতা সভাপতি তৌহিদুর রহমান মারা গেছেন যশোরের বেনাপোলে বিশেষ ক্ষমতা আইনের মামলায় ৩ আওয়ামী লীগ নেতাসহ ৪ জন আটক যশোরের শার্শায় যুবলীগ নেতা খোকন আটক যশোরের চৌগাছায় গরু চোর সন্দেহে গণপিটুনিতে ১ জন নিহত কুষ্টিয়ায় ভারতে পাচারকালে ৯ হাজার কেজি সার জব্দ নাটোরে আজান দেওয়ার সময় মোয়াজ্জিনকে ছুরিকাঘাত ; মসজিদে মিললো রক্তাক্ত দেহ
এইমাত্রপাওয়াঃ

রাঙ্গামাটিতে সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাঙ্গামাটি জেলার রাঙ্গামাটি-চট্টগ্রাম সড়কের শালবাগান এলাকায় আজ সকাল সাড়ে ১০টায় লরি ও সিএনজির সংঘর্ষে ৩ জন নিহত এবং ২জন গুরুতর আহত হয়েছে।

এ বিষয়ে রাঙ্গামাটির অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মারুফ আহমেদ জানান, বৃহস্পতিবার সকালে রাঙ্গামাটি থেকে ছেড়ে যাওয়া লরি চট্টগ্রাম -রাঙ্গামাটি সড়কের শালবাগান এলাকায় পৌছালে সিএনজির সাথে সংঘর্ষে লরি ও সিএনজি গভীর খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে ১জন এবং রাঙ্গামাটি সদর হাসপাতালে ২জন নিহত হন। আহতদের প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেলে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি।
নিহত নবির হোসেন রাঙ্গামটির তবলছড়ি এলাকার এবং নিহত অন্য দুইজনের পরিচয় পাওয়া যায়নি।



Our Like Page