August 9, 2026, 8:30 am
শিরোনামঃ
যশোরে ‘হানি ট্র্যাপ’ চক্রের নারীসহ তিন সদস্য আটক যশোরের অভয়নগরে ১৪১৭ পিস ইয়াবাসহ ২ জন আটক যশোরের বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন পরিদর্শনে এসবি প্রধান সারদার নুরুল আমিন জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী বাজারে ব্যবসায়ীদের সিন্ডিকেট ভেঙে দেওয়া হবে : আইনমন্ত্রী প্রতিটি বিভাগে বিশেষায়িত ভেটেরিনারি হাসপাতাল করার পরিকল্পনা রয়েছে : প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় ভাড়া বাসা থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার মেহেরপুরে পরিত্যক্ত জমিতে ১০টি ল্যান্ডমাইন সদৃশ বস্তু উদ্ধার কলম্বিয়ার নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ট্রাম্প-সমর্থিত এসপ্রিয়েলা সামরিক সক্ষমতা বাড়াচ্ছে জাপান
এইমাত্রপাওয়াঃ

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ৭ জন নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  ময়মনসিংহে বাস-সিএনজি চালিত অটোরিক্সা দুর্ঘটনায় মহিলা ও শিশুসহ ৭ জন মারা গেছেন।
আজ শুক্রবার বেলা সাড়ে ১১ টায় ময়মনসিংহ-শেরপুর সড়কের বড়বিলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ওসি মাইন উদ্দিন জানান, ময়মনসিংহ সদর উপজেলার চরঈশ্বরদিয়া ইউনিয়নের বড়বিলা এলাকায় ময়মনসিংহগামী সিএনজিচালিত অটো রিকশার সাথে শেরপুরগামী একটি যাত্রীবাহী বাসের সংঘর্ষ হয়।এতে সিএনজিচালিত অটোরিকশার চালকসহ ৭ জন যাত্রী মারা যান। নিহতদের মধ্যে একজন মহিলা ও শিশু রয়েছে।
খবর পেয়ে দুপুর সাড়ে ১২টায় পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ মর্গে পাঠায়। দুর্ঘটনায় সিএনজির চালকসহ ৭ যাত্রীর কেউ বেঁচে নেই। দুর্ঘটনার পর ওই সড়কে একঘন্টা যানবাহন চলাচল বন্ধ থাকে।
এদিকে দুর্ঘটনার পর দ্রুতগতির বাসটি ঘটনাস্থল থেকে একশ গজ দূরে যান্ত্রিক ত্রুটির কারনে আটকে যায়। পরে স্থানীয় লোকজন বাসটি আটক করে।
কোতোয়ালী মডেল থানার অফিসার ইন-চার্জ মাইন উদ্দিন আরও জানান, ঢাকা থেকে ছেড়ে আসা নালিতাবাড়ীগামী একটি যাত্রীবাহী বাস শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে ময়মনসিংহ সদর উপজেলার আলালপুর বড়বিলা এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে ময়মনসিংহগামী একটি সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে ঘটনাস্থলেই চালকসহ ৭ জন মারা যায়। নিহতদের পরিচয় পাওয়া যায়নি।
ওই এলাকার প্রত্যক্ষদর্শী জিয়াউর রহমান জানান, সিএনজি চালিত অটোরিকশা একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে ওভারটেক করে সামনে গেলে যাত্রীবাহী বাস সিএনজিচালিত অটোরিকশাকে দুমড়ে মুচরে কিছুদূর নিয়ে যায়। এতে সিএনজির সকল যাত্রী মারা যায়। নিহত সকল যাত্রী ফুলপুর উপজেলার বাইটকান্দি গ্রামের বলে জানা গেছে।
নিহতদের নাম ও পরিচয় বিস্তারিত এখনো জানা যায়নি।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page