October 6, 2026, 11:18 am
শিরোনামঃ
আপনারা এক পা এগিয়ে এলে আমিও দুই পা যাবো : রাষ্ট্রপতি প্রতিটি শিশুর নিরাপদ শৈশব নিশ্চিত করা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী শিক্ষকরাই আগামীর বাংলাদেশ গড়ার নির্মাতা : শিক্ষামন্ত্রী শিক্ষকদের পেশাগত উন্নয়নে ‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব’ কর্মসূচি চালুর উদ্যোগ সরকারের প্রেসক্লাব যশোরের প্রতিষ্ঠাতা সভাপতি তৌহিদুর রহমান মারা গেছেন যশোরের বেনাপোলে বিশেষ ক্ষমতা আইনের মামলায় ৩ আওয়ামী লীগ নেতাসহ ৪ জন আটক যশোরের শার্শায় যুবলীগ নেতা খোকন আটক যশোরের চৌগাছায় গরু চোর সন্দেহে গণপিটুনিতে ১ জন নিহত কুষ্টিয়ায় ভারতে পাচারকালে ৯ হাজার কেজি সার জব্দ নাটোরে আজান দেওয়ার সময় মোয়াজ্জিনকে ছুরিকাঘাত ; মসজিদে মিললো রক্তাক্ত দেহ
এইমাত্রপাওয়াঃ

লক্ষ্মীপুরে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার ; স্বামী পলাতক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  লক্ষ্মীপুরের রায়পুরে ফাতেমা বেগম (১৯) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত ৭টায় উপজেলার চরমোহনা ইউনিয়নের বজা মার্কেটস্থ বাহাদুর বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়।

ঘটনার পর থেকে পলাতক রয়েছেন তার স্বামী চরমোহনা গ্রামের বাহাদুর বাড়ির রিয়াজ বাহাদুর।

নিহতের বাবা লক্ষ্মীপুর পৌরসভার ১৫নং ওয়ার্ডের লাহারকান্দি গ্রামের সৈয়দ আহম্মেদ বলেন, বাহাদুরের সঙ্গে তিন বছর আগে ফাতেমার সামাজিকভাবে বিয়ে হয়। তাদের সংসারে তিন মাসের শিশু বাচ্চাও রয়েছে। অনেক দিন ধরে ফাতেমা ও রিয়াজের মধ্য দাম্পত্য কলহ চলছিল। বৃহস্পতিবার সকালে উভয়ের মধ্যে ঝগড়া হয় এবং বিকালে ফাতেমা বাবার বাড়ি যেতে চাইলে তার শাশুড়ি নিষেধ করেন। এ সময় শাশুড়ি হুমকি দেন রিয়াজ ২ লাখ টাকা দিয়ে ফাতেমাকে বিদায় করে দেবে। বিকালে এসে দেখি ফাতেমার লাশ পড়ে আছে। ঘটনার পর থেকে রিয়াজ পলাতক আছে।

রায়পুর থানার ওসি ইয়াসিন ফারুক মজুমদার বলেন, নিহত ফাতেমা রিয়াজের দ্বিতীয় স্ত্রী। পারিবারিক কলহ থেকে হত্যা নাকি আত্মহত্যা তা ময়নাতদন্ত করলে জানা যাবে।



Our Like Page