October 6, 2026, 11:17 am
শিরোনামঃ
আপনারা এক পা এগিয়ে এলে আমিও দুই পা যাবো : রাষ্ট্রপতি প্রতিটি শিশুর নিরাপদ শৈশব নিশ্চিত করা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী শিক্ষকরাই আগামীর বাংলাদেশ গড়ার নির্মাতা : শিক্ষামন্ত্রী শিক্ষকদের পেশাগত উন্নয়নে ‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব’ কর্মসূচি চালুর উদ্যোগ সরকারের প্রেসক্লাব যশোরের প্রতিষ্ঠাতা সভাপতি তৌহিদুর রহমান মারা গেছেন যশোরের বেনাপোলে বিশেষ ক্ষমতা আইনের মামলায় ৩ আওয়ামী লীগ নেতাসহ ৪ জন আটক যশোরের শার্শায় যুবলীগ নেতা খোকন আটক যশোরের চৌগাছায় গরু চোর সন্দেহে গণপিটুনিতে ১ জন নিহত কুষ্টিয়ায় ভারতে পাচারকালে ৯ হাজার কেজি সার জব্দ নাটোরে আজান দেওয়ার সময় মোয়াজ্জিনকে ছুরিকাঘাত ; মসজিদে মিললো রক্তাক্ত দেহ
এইমাত্রপাওয়াঃ

চুয়াডাঙ্গায় স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : চুয়াডাঙ্গা শহরতলী দৌলতদিয়াড়ে ছুন্নি খাতুন (১৫) নামের এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ছুন্নি খাতুন চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া ইউনিয়নের দৌলতদিয়াড় গ্রামের ফায়ার সার্ভিসপাড়ার চাঁদ আলীর মেয়ে। সে চুয়াডাঙ্গা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে মায়ের সঙ্গে কোনো এক বিষয় নিয়ে মেয়ে ছুন্নি খাতুনের মনোমালিন্য হয়। এতে মায়ের ওপর অভিমান করে গলায় ফাঁস দেয় সে। পরে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আলুকদিয়া ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. তোশারেফ হোসেন বলেন, শুনেছি বাড়িতে পড়ার সময় গলায় ফাঁস দিয়েছে মেয়েটি। তাকে কেউ বকাঝকাও করেনি। কী কারণে আত্মহত্যা করেছে সঠিক তথ্য জানা যায়নি।

তিনি আরও বলেন, অনেকের মুখে শোনা যাচ্ছে মেয়েটি এসএসসি পরীক্ষার্থী ছিল। এটা ভুল তথ্য। বেঁচে থাকলে আগামী বছর সে এসএসসি পরীক্ষা দিতো।

চুয়াডাঙ্গা সদর থানার ডিউটি অফিসার মামুন বলেন, রাতেই এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা রুজু হয়েছে। মেয়েটি মানসিক ভারসাম্যহীন ছিল বলে পরিবার জানিয়েছে। আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিষয়টি দেখছেন।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মোর্শেদ আলম বলেন, পরিবারের সদস্যরা মৃত অবস্থায় ছুন্নিকে জরুরি বিভাগে নিয়ে এসেছিলেন। মরদেহ মর্গে পাঠানো হয়েছে।

এদিকে, ছুন্নি খাতুনের আত্মহত্যার সঠিক কারণ জানা যায়নি। পুলিশের তদন্তে সঠিক তথ্য বেরিয়ে আসবে বলে ধারণা স্থানীয়দের।



Our Like Page