October 6, 2026, 10:27 am
শিরোনামঃ
আপনারা এক পা এগিয়ে এলে আমিও দুই পা যাবো : রাষ্ট্রপতি প্রতিটি শিশুর নিরাপদ শৈশব নিশ্চিত করা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী শিক্ষকরাই আগামীর বাংলাদেশ গড়ার নির্মাতা : শিক্ষামন্ত্রী শিক্ষকদের পেশাগত উন্নয়নে ‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব’ কর্মসূচি চালুর উদ্যোগ সরকারের প্রেসক্লাব যশোরের প্রতিষ্ঠাতা সভাপতি তৌহিদুর রহমান মারা গেছেন যশোরের বেনাপোলে বিশেষ ক্ষমতা আইনের মামলায় ৩ আওয়ামী লীগ নেতাসহ ৪ জন আটক যশোরের শার্শায় যুবলীগ নেতা খোকন আটক যশোরের চৌগাছায় গরু চোর সন্দেহে গণপিটুনিতে ১ জন নিহত কুষ্টিয়ায় ভারতে পাচারকালে ৯ হাজার কেজি সার জব্দ নাটোরে আজান দেওয়ার সময় মোয়াজ্জিনকে ছুরিকাঘাত ; মসজিদে মিললো রক্তাক্ত দেহ
এইমাত্রপাওয়াঃ

কুয়াকাটায় নিরাপত্তা বলয় তৈরি করা হচ্ছে : অতিরিক্ত আইজিপি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : অতিরিক্ত আইজিপি ও টুরিস্ট পুলিশের ডিআইজি মো. আবু কালাম সিদ্দিক বলেছেন, দেশের ট্যুরিজম সেক্টরকে আরও উন্নত করতে কুয়াকাটায় নিরাপত্তা বলয় তৈরি করা হচ্ছে। উন্নত নিরাপত্তা ব্যবস্থা ও পর্যটকদের সুযোগ-সুবিধা বাড়ানো এবং কুয়াকাটাকে টেকসই পর্যটন নগরী হিসেবে গড়ে তোলার জন্য ট্যুরিস্ট পুলিশ কাজ করছে।

শনিবার (১৭ ফেব্রুয়ারি) সকালে কুয়াকাটা হোটেল পর্যটন মোটেলের হলরুমে একটি মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা রিজিয়নের পুলিশ সুপার মোহাম্মদ রাহাত গাওহারীর সভাপতিত্বে এ সময় খুলনা-বরিশাল বিভাগের ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি মো. মনিরুজ্জামান, পটুয়াখালী জেলা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) যাদব সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আহমাদ মাঈনুল হাসান প্রমুখ বক্তব্য রাখেন।

ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (লিগ্যাল ইন মিডিয়া) নাদিয়া ফারজানার সঞ্চালনায় সভায় কুয়াকাটা প্রেস ক্লাবের সভাপতি নাসির উদ্দিন বিপ্লব, কলাপাড়া প্রেস ক্লাবের সাবের সভাপতি মেজবাহ উদ্দিন মাননু, ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব কুয়াকাটার (টোয়াক) সেক্রেটারি জেনারেল জহিরুল ইসলাম, কুয়াকাটা ট্যুর গাইড এসোসিয়েশনের সভাপতি কেএম বাচ্চু প্রমুখ উপস্থিত ছিলেন।



Our Like Page