September 20, 2026, 2:29 pm
শিরোনামঃ
প্রধানমন্ত্রী কাল নিউইয়র্কের যাচ্ছেন ; ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ আওয়ামী লীগের অপতৎপরতায় সরকার মোটেই শঙ্কিত নয় : স্বরাষ্ট্রমন্ত্রী জাতিসংঘে যতদিন প্রয়োজন ততদিনই সফর করবেন প্রধানমন্ত্রী : পররাষ্ট্র সচিব সিরাজগঞ্জে লং মার্চে যাওয়ার পথে জামায়াত নেতাকে কুপিয়ে জখম ব্রাহ্মণবাড়িয়ায় সীমান্তে কাঁটাতারের পাশে বাংলাদেশি কিশোরের লাশ উদ্ধার ইরানের শর্ত না মানা পর্যন্ত হরমুজ বন্ধ থাকবে : ইরানের স্পিকার ‘মক্কা চুক্তি’র আওতায় সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের খরচ ৪৫০০ কোটি ডলার ছাড়িয়ে গেছে : পেন্টাগন যশোরের কেশবপুরে ঝটিকা মিছিল থেকে আওয়ামী লীগের ৮ নেতাকর্মী আটক জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
এইমাত্রপাওয়াঃ

উন্নত দেশের চেয়ে বাংলাদেশ কোনো অংশে পিছিয়ে নেই : বিটিআরস’র চেয়ারম্যান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) চেয়ারম্যান প্রকৌশলী মো. মহিউদ্দিন আহমেদ বলেছেন, বাংলাদেশ উন্নত বিশ্বের থেকে কোনো অংশে পিছিয়ে নেই। গত ১৫-১৬ বছরে বাংলাদেশ অনেকদূর এগিয়েছে। বর্তমানের প্রযুক্তি আগামী এক দশকে বাংলাদেশকে আরও অনেকদূরে এগিয়ে নিয়ে যাবে।

আজ (সোমবার) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ভবনে টেলিযোগাযোগ খাতসংশ্লিষ্ট গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

চেয়ারম্যান বলেন, টেকনোলজি ভিত্তিক একটি রাষ্ট্র আমাদের প্রধানমন্ত্রী গড়ে তুলতে চান। উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশকে এগিয়ে নিতে প্রযুক্তি খাতে আমাদের প্রধানমন্ত্রী অনেক কাজ করছেন। এই দেশকে বিশ্বের সেরা প্রযুক্তির দেশ হিসেবে তিনি প্রতিষ্ঠিত করতে চান। আর এটিই হবে আমাদের স্মার্ট বাংলাদেশ।

মহিউদ্দিন আহমেদ আরও বলেন, এই খাত এগিয়ে না গেলে উন্নত বিশ্ব থেকে পিছিয়ে পড়বে বাংলাদেশ। আমাদের দেশকে আরও প্রযুক্তিনির্ভর করার দিকে আমাদের নজর থাকবে।

সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, আপনারা আমাদের কাজগুলোকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিন। কেননা, আমাদের লক্ষ্য এক এবং অভিন্ন। উন্নত দেশ গড়ার লক্ষ্য নিয়েই আমরা কাজ করছি। আমরা ইতোমধ্যেই দেশকে ডিজিটাল বাংলাদেশে পরিণত করেছি। এখন স্মার্ট বাংলাদেশে পরিণত করব। এই ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপান্তর করার জন্য আমাদের সঙ্গে আপনারাও থাকবেন সহযোগী।

সভায় আরও উপস্থিত ছিলেন— বিটিআরসির সিস্টেমস অ্যান্ড সার্ভিসেস বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ খলিল-উর-রহমান, স্প্রেকট্রাম বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মাদ মনিরুজ্জামান জুয়েল, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অপারেশন বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল কাজী মুস্তাফিজুর রহমানসহ অন্যান্য বিভাগের মহাপরিচালক ও কমিশনাররা।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page