April 23, 2026, 8:04 am
শিরোনামঃ
 ৫ বছরের কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী হজে খরচ কমাতে বিমান ভাড়া হ্রাস করা হয়েছে : ধর্ম মন্ত্রী টিকা পর্যাপ্ত মজুত আছে, আগামী ৬ মাস সমস্যা হবে না : স্বাস্থ্যমন্ত্রী শিক্ষার্থীদের জন্য পাটের ব্যাগ ও স্কুল ড্রেস দেবে সরকার যশোরে পুত্রবধূর বিরুদ্ধে শাশুড়ি হত্যার অভিযোগ মাদারীপুরে পাওনা টাকা চাওয়ার জেরে টর্চলাইট জ্বালিয়ে দুই পক্ষের সংঘর্ষে ৮ জন আহত ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র মজুত কমেছে ; ঘাটতি পূরণ‌ করতে লাগতে পারে কয়েক বছর বিশ্বব্যাংকের নতুন শ্রেণিবিন্যাসে দক্ষিণ এশিয়ার অন্তর্ভুক্ত নয় পাকিস্তান মহাকাশ থেকেও দেখা যাচ্ছে হরমুজে ছড়িয়ে পড়া তেল হরমুজ প্রণালিতে একাধিক কন্টেইনার জাহাজে হামলা করলো ইরান
এইমাত্রপাওয়াঃ

কুমিল্লায় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কুমিল্লায় শাহ আলম নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (২৪ ফেব্রুয়ারি) ভোরে জেলার সদর দক্ষিণ মডেল থানাধীন কুমিল্লা নগরীর নেউরা এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত শাহ আলম নগরীর দক্ষিণ চর্থা এলাকার নুরু মিয়ার ছেলে।

জানা গেছে, শাহ আলম দীর্ঘ প্রায় ১৯ বছর প্রবাসে ছিলেন। দেশে ফিরে প্রায় দেড় বছর আগে কুমিল্লা নগরীর নেউরা এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশার গ্যারেজের ব্যবসা করছিলেন। শুক্রবার দিবাগত রাত সোয়া ৩টার দিকে নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে বের হয়ে মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করে। শনিবার সকালে বাড়ির অদূরে লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে পুলিশ।

নিহতের ভাই জসিম উদ্দিন জানান, কী কারণে তাকে হত্যা করা হয়েছে তা এ মুহূর্তে বলতে পারছি না। হত্যাকারিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ওসি মো. আলমগীর হোসেন ভূইয়া জানান, নিহতের শরীরে আঘাতের একাধিক চিহ্ন রয়েছে। ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page