August 9, 2026, 4:25 am
শিরোনামঃ
যশোরে ‘হানি ট্র্যাপ’ চক্রের নারীসহ তিন সদস্য আটক যশোরের অভয়নগরে ১৪১৭ পিস ইয়াবাসহ ২ জন আটক যশোরের বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন পরিদর্শনে এসবি প্রধান সারদার নুরুল আমিন জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী বাজারে ব্যবসায়ীদের সিন্ডিকেট ভেঙে দেওয়া হবে : আইনমন্ত্রী প্রতিটি বিভাগে বিশেষায়িত ভেটেরিনারি হাসপাতাল করার পরিকল্পনা রয়েছে : প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় ভাড়া বাসা থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার মেহেরপুরে পরিত্যক্ত জমিতে ১০টি ল্যান্ডমাইন সদৃশ বস্তু উদ্ধার কলম্বিয়ার নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ট্রাম্প-সমর্থিত এসপ্রিয়েলা সামরিক সক্ষমতা বাড়াচ্ছে জাপান
এইমাত্রপাওয়াঃ

মাগুরার ধনেশ্বরগাতি গ্রামে বিয়ে বাড়িতে আগুন ; ২ জন আহত

ফারুক আহমেদ, মাগুরা জেলা প্রতিনিধি : মাগুরার শালিখা উপজেলার ধনেশ্বরগাতি ইউনিয়নের ধনেশ্বরগাতি গ্রামের একটি বাড়ি অগ্নিকাণ্ডে পুড়ে অন্তত ১২-১৩ লক্ষ টাকার ক্ষতি হয়েছে ও আহত ২ জন। সোমবার ২৬ ফেব্রুয়ারী রাত ১.৩০ টার দিকে ধনেশ্বরগাতী গ্রামের কপালিপাড়া আসবে বীরেন্দ্রনাথ সরকারের বাড়িতে এ অগ্নিকাণ্ড ঘটনা ঘটে। শালিখা উপজেলা ফায়ার সার্ভিসের একটি চৌকস টিম ঘটনাস্থলে পৌঁছে অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণ করে।

বীরেন্দ্রনাথ সরকার জানায়, রাতে আমার পুত্র বিপুল সরকারের একটি ঘর পুড়ে যায়। এ অগ্নিকাণ্ডে ঘরে থাকা এক লক্ষ টাকার ওষুধ, নগদ দেড় লক্ষ টাকা, ১০০ মণ পাট যার আনুমানিক মূল্য ৩ লক্ষ টাকা, তিন ভরি স্বর্ণ মূল্য তিন লক্ষ টাকা, ৪ শত থেকে ৫ শত লোকের খাবারের আয়োজনের অন্তত দেড় লক্ষ টাকার মালামাল, ডেকোরেটরের মালামাল এক লক্ষ টাকা, বাড়ির অন্যান্য মালামাল অন্তত এক লক্ষ টাকা, মোট ১২ লক্ষ টাকার উপরে অগ্নিকাণ্ডে ক্ষতি হয়েছে। আগুনে পুড়ে আহত হয়েছে দুইজন। বিপুল সরকারের পুত্র পল্লী চিকিৎসক সত্তোন সরকার জানান আমাদের সবকিছু পুড়ে শেষ হয়ে গেছে।

তবে প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের সূত্রপাতের কোনো কারণ জানা যায়নি।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page