October 6, 2026, 5:19 am
শিরোনামঃ
আপনারা এক পা এগিয়ে এলে আমিও দুই পা যাবো : রাষ্ট্রপতি প্রতিটি শিশুর নিরাপদ শৈশব নিশ্চিত করা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী শিক্ষকরাই আগামীর বাংলাদেশ গড়ার নির্মাতা : শিক্ষামন্ত্রী শিক্ষকদের পেশাগত উন্নয়নে ‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব’ কর্মসূচি চালুর উদ্যোগ সরকারের প্রেসক্লাব যশোরের প্রতিষ্ঠাতা সভাপতি তৌহিদুর রহমান মারা গেছেন যশোরের বেনাপোলে বিশেষ ক্ষমতা আইনের মামলায় ৩ আওয়ামী লীগ নেতাসহ ৪ জন আটক যশোরের শার্শায় যুবলীগ নেতা খোকন আটক যশোরের চৌগাছায় গরু চোর সন্দেহে গণপিটুনিতে ১ জন নিহত কুষ্টিয়ায় ভারতে পাচারকালে ৯ হাজার কেজি সার জব্দ নাটোরে আজান দেওয়ার সময় মোয়াজ্জিনকে ছুরিকাঘাত ; মসজিদে মিললো রক্তাক্ত দেহ
এইমাত্রপাওয়াঃ

পাবনায় স্বামীকে অস্ত্রের মুখে জিম্মি করে স্ত্রীকে গণধর্ষণের ১৪ দিন পর আত্মসমর্পণ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :পাবনার সুজানগরে স্বামীকে অস্ত্রের মুখে জিম্মি করে স্ত্রীকে গণধর্ষণের ঘটনার ১৪ দিনের মাথায় চারজন আসামি আদালতে জামিন চেয়ে আত্মসমর্পণ করেছেন।

বৃহস্পতিবার বিকালে পাবনার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করেন।

আসামিরা হলেন— সুজানগর উপজেলা ও আমিনপুর থানার অন্তর্গত সাগরকান্দি ইউনিয়নের চর কেষ্টপুর গ্রামের আনিছ সরদারের ছেলে রাজীব সরদার (২২), শফিক সরদারের ছেলে লালন সরদার (২১), মো. শামসুল হোসেনের ছেলে সিরাজুল (২৪) ও একই গ্রামের মো. শরীফ। এখনো দুই আসামি পলাতক রয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা ও আমিনপুর থানার এসআই মো. আব্দুল কুদ্দুস বলেন, আসামিরা আদালতে আত্মসমর্পণ করলে বিচারক তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন। আদালতের কাগজপত্র পাওয়া মাত্রই তাদের রিমান্ড আবেদন করা হবে।

প্রসঙ্গত, গত ২৩ ফেব্রুয়ারি রাতে সুজানগর উপজেলা ও আমিনপুর থানার অর্ন্তগত সাগরকান্দি ইউনিয়নের কেষ্টপুর গ্রামে গণধর্ষণের এ ঘটনা ঘটে। এ ঘটনায় গত ২৫ ফেব্রুয়ারি ভুক্তভোগী ওই নারীর স্বামী ৬ জনকে আসামি করে থানায় মামলা করেন।

মামলা সূত্রে জানা যায়, গত ২৩ ফেব্রুয়ারি রাতে চর কেষ্টপুর গ্রামের একটি ওয়াজ মাহফিল আয়োজন করা হয়। মাহফিলের ডেকোরেশনের কাজের দায়িত্বে ছিলেন ভুক্তভোগী ওই নারীর স্বামী। নিজ বাড়ি অনেক দূরে হওয়ায় সেখান থেকে ওয়াজ শুনে স্ত্রীসহ রাত ১১টার দিকে পাশের এক আত্মীয়ের বাড়িতে যাওয়ার পথে তাদের গতিরোধ করে অভিযুক্ত ৬ যুবক। একপর্যায়ে ওই নারীর স্বামীকে অস্ত্রের মুখে জিম্মি করে তাকে ভুট্টা ক্ষেতে নিয়ে গিয়ে পালাক্রমে ধর্ষণ করে। একপর্যায়ে ওই নারীর স্বামী তাদের কাছ থেকে নিজেকে ছাড়িয়ে স্থানীয়দের নিয়ে দলবদ্ধ হয়ে ঘটনাস্থলে গেলে অভিযুক্তরা দ্রুত পালিয়ে যায়। এ সময় ওই নারীকে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এর পর পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।



Our Like Page