October 6, 2026, 5:19 am
শিরোনামঃ
আপনারা এক পা এগিয়ে এলে আমিও দুই পা যাবো : রাষ্ট্রপতি প্রতিটি শিশুর নিরাপদ শৈশব নিশ্চিত করা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী শিক্ষকরাই আগামীর বাংলাদেশ গড়ার নির্মাতা : শিক্ষামন্ত্রী শিক্ষকদের পেশাগত উন্নয়নে ‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব’ কর্মসূচি চালুর উদ্যোগ সরকারের প্রেসক্লাব যশোরের প্রতিষ্ঠাতা সভাপতি তৌহিদুর রহমান মারা গেছেন যশোরের বেনাপোলে বিশেষ ক্ষমতা আইনের মামলায় ৩ আওয়ামী লীগ নেতাসহ ৪ জন আটক যশোরের শার্শায় যুবলীগ নেতা খোকন আটক যশোরের চৌগাছায় গরু চোর সন্দেহে গণপিটুনিতে ১ জন নিহত কুষ্টিয়ায় ভারতে পাচারকালে ৯ হাজার কেজি সার জব্দ নাটোরে আজান দেওয়ার সময় মোয়াজ্জিনকে ছুরিকাঘাত ; মসজিদে মিললো রক্তাক্ত দেহ
এইমাত্রপাওয়াঃ

চট্টগ্রামে পৃথক অগ্নিকান্ডে ১৭ বসতঘর পুড়ে ছাই ; নারীসহ ১১ শিশু দগ্ধ

বশির আল-মামুন, চট্টগ্রাম : চট্টগ্রামের হাটহাজারী ও নগরীর চান্দগাঁও এলাকায় পৃথক অগ্নিকান্ডে ১৭টি বসতঘর পুড়ে গেছে এবং নারী সহ ১১ শিশু দগ্ধ হয়েছ।

শুক্রবার (৮ মার্চ) হাটহাজারী পৌরসভার শাহজালাল পাড়ার ইব্রাহিমের কলোনিতে এবং বৃহস্পতিবার (৭ মার্চ) রাত সাড়ে ১২ টায় নগরীর চান্দগাঁও থানাধীন বাহির সিগন্যাল এলাকায় এ অগ্নিকাণ্ড ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হলে মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে ওই কলোনিতে। এতে পুড়ে গেছে ১৪টি পরিবারের অন্তত ১৭টি বসতঘর। এ ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ৪০ লাখ টাকা বলে ধারণা করছেন ভুক্তভোগী ও স্থানীয়রা।

অপরদিকে চট্টগ্রামের চান্দগাঁওয়ে গ্যাসের লিকেজ থেকে লাগা আগুনে নারী ও শিশুসহ ১১ জন দগ্ধ হয়েছেন।

বৃহস্পতিবার (৭ মার্চ) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে থানার বাহির সিগন্যাল শংকর দেওয়ানজীহাট এলাকায় ওসমান গনির বিল্ডিংয়ে এ অগ্নিকাণ্ড ঘটে।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির বলেন, ওই বিল্ডিংয়ের ৩য় তলায় ৪টি ফ্ল্যাটে ৩টি ফ্যামিলি ছিল। মোট ১১জন আগুনে দগ্ধ হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি হয়েছেন।

তিনি বলেন, ফায়ার সার্ভিসের সহায়তায় আগুন রাতেই নিয়ন্ত্রণে আনা হয়েছে। প্রাথমিকভাবে জানা যায়, লাইনের গ্যাস লিকেজ থেকে আগুনের সূত্রপাত। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা হয়নি।



Our Like Page