September 20, 2026, 12:33 pm
শিরোনামঃ
প্রধানমন্ত্রী কাল নিউইয়র্কের যাচ্ছেন ; ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ আওয়ামী লীগের অপতৎপরতায় সরকার মোটেই শঙ্কিত নয় : স্বরাষ্ট্রমন্ত্রী জাতিসংঘে যতদিন প্রয়োজন ততদিনই সফর করবেন প্রধানমন্ত্রী : পররাষ্ট্র সচিব সিরাজগঞ্জে লং মার্চে যাওয়ার পথে জামায়াত নেতাকে কুপিয়ে জখম ব্রাহ্মণবাড়িয়ায় সীমান্তে কাঁটাতারের পাশে বাংলাদেশি কিশোরের লাশ উদ্ধার ইরানের শর্ত না মানা পর্যন্ত হরমুজ বন্ধ থাকবে : ইরানের স্পিকার ‘মক্কা চুক্তি’র আওতায় সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের খরচ ৪৫০০ কোটি ডলার ছাড়িয়ে গেছে : পেন্টাগন যশোরের কেশবপুরে ঝটিকা মিছিল থেকে আওয়ামী লীগের ৮ নেতাকর্মী আটক জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
এইমাত্রপাওয়াঃ

রমজানে মানুষকে জিম্মি করে কেউ রেহাই পাবে না : পাট মন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক রমজান মাসে মানুষকে জিম্মি করলে কেউ রেহাই পাবে না- বলে হুঁশিয়ার করেছেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য এবং বস্ত্র ও পাট মন্ত্রী অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক।

আজ রোববার সকালে শ্যামলী মাঠের সামনে রমজান উপলক্ষে মাসব্যাপী সুলভমূল্যে নিত্য প্রয়োজনী দ্রব্যাদি বিক্রি কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই হুঁশিয়ার করেন।
জাহাঙ্গীর কবির নানক বলেন, যে বাজারদর রমজান মাসে সদগাহে জারিয়া হওয়ার কথা, সেখানে যারা উল্টো মানুষকে জিম্মি করে উপার্জনের পথ বেছে নিয়েছে- তাদেরকে আমি একটি সতর্কবাণী দিলাম। মানুষকে জিম্মি করলে কেউ রেহাই পাবে না।
বস্ত্র ও পাট মন্ত্রী বলেন, আমাদেরকে জনগণ দীর্ঘদিন পর্যন্ত ক্ষমতায় রেখেছেন। প্রধানমন্ত্রীর বাজারদর নিয়ে বারবার সতর্ক করছেন। বারবার কঠিন বার্তা দিচ্ছেন। তারপরও যারা বাজারদরকে নিয়ন্ত্রণে আনছে না, তাদেরকে আমি শুধুমাত্র একটি চ্যালেঞ্জ দিয়েছি। কেউ যদি চ্যালেঞ্জ করে- তবে জেনে রাখুক এই দলের সক্ষমতা আছে। কারণ দলটি দেশকে নেতৃত্ব দিয়েছে।
সংসদ সদস্যদেরকে অনুরোধ করে আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য বলেন, যেই জনগণ ১৫ বছর আমাদেরকে ক্ষমতা রেখেছে, সেই জনগণের জন্য আমাদেরকে একটি মাস পরিশ্রম করে দেখাতে হবে যে- আমরা জনগণের জন্য আর জনগণ আমাদের জন্য। আমাদের দেশে মানুষের নৈতিকতা মানবিকতার কিছু পরিবর্তন হয়ে গেছে। রমজান মাসে বিভিন্ন মুসলিম দেশে বাজারদর কমে যায়। আমার দেশের ব্যবসায়ীরা রোজার পবিত্র এই মাস মাহে রমজানে মানুষকে জিম্মি করে উপার্জনের পথ বেছে নেয়।
এই সরকারের পতন না পর্যন্ত তাদের আন্দোলন চালিয়ে যাবে- বিএনপি নেতা মির্জা আব্বাসের এই বক্তব্যের জবাবে নানক বলেন, এই কথা শুনতে শুনতে আমাদের কান ঝালাপালা হয়ে গেছে। সাধারণ জনগণের কাছে এটি একটি হাস্যকর কথায় পরিণত হয়েছে। তাদেরকে বাস্তবতা উপলব্ধি করতে হবে। লন্ডনের সুতার টানে বাংলাদেশের জনগণ কোন ধ্বংসাত্মক কর্মকা-ে যাবে না। জনগণ শেখ হাসিনা পাশে আছে। তাদের এত তারিখ ঘোষণার পরও জনগণ তাদেরকে বৃদ্ধা আঙ্গুল দেখিয়েছে। দেশ একটি অশান্ত পরিবেশ সৃষ্টি করার জন্য লন্ডনের প্রেসক্রিপশনে চলতে চায় না।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page