September 20, 2026, 11:32 am
শিরোনামঃ
প্রধানমন্ত্রী কাল নিউইয়র্কের যাচ্ছেন ; ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ আওয়ামী লীগের অপতৎপরতায় সরকার মোটেই শঙ্কিত নয় : স্বরাষ্ট্রমন্ত্রী জাতিসংঘে যতদিন প্রয়োজন ততদিনই সফর করবেন প্রধানমন্ত্রী : পররাষ্ট্র সচিব সিরাজগঞ্জে লং মার্চে যাওয়ার পথে জামায়াত নেতাকে কুপিয়ে জখম ব্রাহ্মণবাড়িয়ায় সীমান্তে কাঁটাতারের পাশে বাংলাদেশি কিশোরের লাশ উদ্ধার ইরানের শর্ত না মানা পর্যন্ত হরমুজ বন্ধ থাকবে : ইরানের স্পিকার ‘মক্কা চুক্তি’র আওতায় সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের খরচ ৪৫০০ কোটি ডলার ছাড়িয়ে গেছে : পেন্টাগন যশোরের কেশবপুরে ঝটিকা মিছিল থেকে আওয়ামী লীগের ৮ নেতাকর্মী আটক জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
এইমাত্রপাওয়াঃ

রেডি টু কুক ফিশ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রাণিসম্পদ মন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  রেডি টু কুক ফিশ বিপণন কার্যক্রমের উদ্বোধন করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মো. আব্দুর রহমান। বুধবার (১৩ মার্চ) ঢাকায় মৎস্য উন্নয়ন কর্পোরেশন কর্তৃক আয়োজিত এ অনুষ্ঠানের উদ্বোধন করেন তিনি৷

এ সময় মন্ত্রী বলেন, রেডি টু কুক ফিশ বিপণন কার্যক্রমের মাধ্যমে কর্মজীবী নারীরা অনেক উপকৃত হবেন। বর্তমান সরকারের নানা উদ্যোগের ফলে নারীরা বিভিন্ন পেশায় নিয়োজিত হচ্ছেন। ফলে তাদের জীবনযাত্রা সহজ করার জন্য বিএফডিসি রেডি ফিশ খুবই ফলপ্রসূ হবে বলে আশা করা যায়।

মোট ৪০ প্রজাতির মাছ রেডি টু কুক হিসেবে তিনটি স্থানে স্থায়ীভাবে আগামীকাল থেকে বিপণন করা হবে। স্থান তিনটি হলো কারওয়ান বাজারে অবস্থিত বিএফডিসি ভবনের মৎস্য বিতান, যাত্রাবাড়ীর মৎস্য অবতরণ কেন্দ্র এবং চট্টগ্রাম মৎস্য বন্দর।

এছাড়া ঢাকা শহরের ১৬টি স্পটে ৬ টি ফ্রিজিং ভ্যানের মাধ্যমে ভ্রাম্যমাণ ভিত্তিতে ‘বিএফডিসি রেডি ফিশ’ বাজারজাত করা হবে। ভ্রাম্যমাণ স্পট গুলো হলো: ১) মহাখালী ডিওএইচএস, ২৭ নম্বর রোড, ২) বনানী, নেভি হেডকোয়ার্টার ও গুলশান (আজাদ মসজিদ সংলগ্ন), ৩) সচিবালয় এর দক্ষিণ গেইট, ৪) মিরপুর ডিওএইচএস, মিরপুর, ৫) স্বপ্ন নগর আবাসিক এলাকা, ক্যান্টনমেন্ট, ৬) মিরপুর অপরাজিতা ভবন, মিরপুর, ৭) ধানমন্ডি ৬ নম্বর, ৮) আজিমপুর কলোনি, আজিমপুর, ৯) লেডিস ক্লাব, ইস্কাটন, ১০) সচিব কোয়াটার, ইস্কাটন (বুধবার ও শনিবার), ১১) দুদক অফিশ, সেগুনবাগিচা, ১২) এজিবি কলোনি, মতিঝিল, ১৩) শংকর, ধানমন্ডি, ১৪) সেচ ভবন, মানিক মিয়া এভিনিউ (শুক্রবার ও শনিবার), ১৫) ধানমন্ডি ২৮, ও ১৬) মোহাম্মদপুর মা ও শিশু হাসপাতাল সংলগ্ন, মোহাম্মদপুর।

এছাড়া অনলাইন, ই- কমার্স প্ল্যাটফর্ম এবং এলাকাভিত্তিক ডিলার নিয়োগের মাধ্যমে বাজারজাতকরণের কার্যক্রম গ্রহণ করা হবে বলে জানান মন্ত্রী।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্মজীবী নারীদের রান্না সহজীকরণে রেডি-টু-কুক ফিশ প্রস্তুতকরণ, বাজারজাতকরণ ও বাজার সম্প্রসারণের জন্য দূরদর্শী দিক নির্দেশনা প্রদান করেন। এরই পরিপ্রেক্ষিতে বিএফডিসি রেডি-টু-কুক ফিশ প্রস্তুতকরণ ও বাজারজাতকরণ কার্যক্রম গ্রহণ করে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page