September 12, 2026, 8:43 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে সেবা আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে প্রায় দুই শতাধিক গাছের চারা রোপণ মাগুরায় পাওনা টাকা নিয়ে বীর মুক্তিযোদ্ধার মামলা ; তিন সাক্ষীর জবানবন্দি নিয়ে পুলিশের বিরুদ্ধে অভিযোগ আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি : প্রধানমন্ত্রী সারের কোনো ক্রাইসিস নেই কিন্তু দুষ্টচক্র সার মজুতের চেষ্টা করছে : কৃষিমন্ত্রী সরকারি ছুটি ছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ‘অফ ডে’ থাকবে না : ত্রাণমন্ত্রী সরকারের ৬ মাসে খাদ্য মজুত বেড়েছে দেড় লাখ টনের বেশি খুলনায় দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত ফরিদপুরে কার্টন থেকে অজ্ঞাত ব্যক্তির ৬ টুকরো মরদেহ উদ্ধার দিল্লিতে শি জিনপিংয়ের ২৪ ঘণ্টার সফর ; নিরাপত্তায় মোতায়েন ১৫ হাজারের বেশি পুলিশ হুথিদের ওপর ড্রোন হামলা চালালো ইয়েমেন
এইমাত্রপাওয়াঃ

সিরাজগঞ্জে ৫ টাকায় বিক্রি হচ্ছে ২ কেজি বেগুন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : চাহিদা কমে যাওয়ায় সিরাজগঞ্জে অস্বাভাবিকভাবে কমেছে বেগুনের দাম। শহরের বিভিন্ন বাজারে এখন ৫ টাকা কেজিতে বিক্রি হচ্ছে বেগুন। আর গ্রামের কোনো হাট-বাজারে এ সবজি মিলছে আরও কম দামে। সেখানে ২ কেজি বেগুন বিক্রি হচ্ছে মাত্র ৫ টাকায়। গতকাল শুক্রবার জেলার বিভিন্ন হাট ও বাজার ঘুরে এ চিত্র দেখা যায়।

সরেজমিনে দেখা যায়, সিরাজগঞ্জ শহরের আড়তে বেগুন বিক্রি হয় ১০ টাকা কেজিতে। সেই বেগুন ১৫ টাকা দরে বিক্রি করছেন খুচরা বিক্রেতারা। তবে বাজারে বেগুনের চাহিদা কমে যাওয়ায় কমে গেছে দাম। একই চিত্র দেখা গেছে জেলার শমেসপুর, শিয়ালকোল, কামারখন্দ, বলরামপুর, পিপুলবাড়িয়া, বাঘবাটি, বহুলিসহ বিভিন্ন হাটে।

সিরাজগঞ্জ সদরের বনবাড়িয়া হাটে বাজার করতে আসা আব্দুল হামিদ জানান, শুক্রবার হাটে প্রথমে বেগুন ১০ টাকা থেকে ৫ টাকা কেজিতে বিক্রি হলেও সন্ধ্যায় ৫ টাকায় ২ কেজি বেগুন বিক্রি করতে দেখা যায়। এ দামেও বিক্রি না করতে পারায় অনেককে আবার বেঁচে যাওয়া বেগুন বাড়িতে ফেরত নিয়ে যেতেও দেখা গেছে।

বনবাড়িয়া হাটে বেগুন বিক্রেতা শহিদুল ইসলাম জানান, হাটে ৪ মণ বেগুন নিয়ে এসেছিলাম। প্রথম ১০ টাকা কেজিতে বিক্রি করলেও ক্রেতা না থাকায় ৫ টাকা কেজিতে বিক্রি করেছি। সন্ধ্যায় ৫ টাকায় ২ কেজি বিক্রি করেও শেষ করতে পারিনি। বাকি বেগুন বাড়িতে নিয়ে যাচ্ছি।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page