August 31, 2026, 1:05 am
শিরোনামঃ
যশোরের বেনাপোল বন্দরে ফর্কলিফটের দুর্ঘটনায় শ্রমিক আহত যশোরে পৌরসভার সাবেক কাউন্সিলর রাজিবুল আলম আটক যশোরের শার্শায় ১৪৪ ধারা অমান্য করে সংখ্যালঘু খ্রীষ্ঠান সম্প্রদায়ের বসত ভিটা দখল যশোরের শার্শায় যাবৎজীবন সাজাপ্রাপ্ত আসামি আটক বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে সবচেয়ে ভয়ংকর হচ্ছে গুম : প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ : অর্থমন্ত্রী বিদেশে উচ্চশিক্ষার ভিসা সহজ করতে বিশেষ কমিটি গঠন করা হয়েছে : শিক্ষামন্ত্রী সাগর-রুনি হত্যাকাণ্ডে সাংস্কৃতিক অঙ্গনের প্রভাবশালী ব্যক্তির যোগসূত্রের প্রমাণ মিলেছে : চিফ প্রসিকিউটর চট্টগ্রামে বন্ধ দোকানের সামনে থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার টাঙ্গাইলে মাথায় পাথর মেরে বাবাকে হত্যা করল ছেলে
এইমাত্রপাওয়াঃ

ফিলিস্তিনিদের স্বাধীনতার দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক ফিলিস্তিনিদের স্বাধীনতার দাবি জানিয়ে মানববন্ধন করেছে জন জোট (পিপল অ্যালায়েন্স)। শনিবার (৩০ মার্চ) জাতীয় প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

জন জোটের কেন্দ্রীয় সহ সমন্বয়ক হাসান আলীর সঞ্চালনায় ও কেন্দ্রীয় সমন্বয়ক শামীম মাহবুবের সভাপতিত্বে বক্তব্য দেন জন জোটের নেতাকর্মীরা।

জন জোটের প্রধান সমন্বয়ক মুজাম্মেল মিয়াজী বলেন, ১৯১৭ সালে ইসরায়েল তথা ইহুদি জনগোষ্ঠী একটি নির্ধারিত আশ্রয় স্থান চেয়েছিল কেবল নিজেদের বসবাসের জন্য। ফিলিস্তিনবাসী মানবিক হয়ে ইসরায়েলের এ আবেদনকে মেনে নেয়। কিন্তু ইসরায়েল যে এত বর্বর ও দখলদার রাষ্ট্র হবে তা ফিলিস্তিনের চিন্তার অনেক বাইরে ছিল। ১৯৪৮ সালে ইহুদিরা ফিলিস্তিনের মধ্যে নিজেদের একটি রাষ্ট্রের দাবি করে। পশ্চিমা দেশসহ কিছু দেশ তাদের এ দাবির স্বীকৃতি দিলেও বিশ্বের অধিকাংশ দেশ তা প্রত্যাখ্যান করে। আজ এই বর্বর রাষ্ট্রটি ফিলিস্তিনের প্রায় ৭০ শতাংশ ভূমি দখল করে নিয়েছে।

তিনি বলেন, আমরা চাই জাতিসংঘ নামের ভুয়া সংঘকে বয়কট করে ফিলিস্তিনের  স্বাধীনতার পক্ষে সবাই ঐক্যবদ্ধ হোক এবং ইসরায়েলসহ পশ্চিমা সহযোগীদের বয়কট করুক।

জন জোটের কেন্দ্রীয় সমন্বয়ক মাহবুব শামীম বলেন, ফিলিস্তিনের ভূমির ওপর দখলদার ইসরায়েলের গণহত্যার সমর্থনকারী দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ভারত। আর মজলুম ফিলিস্তিনিদের পক্ষে সমগ্র বিশ্ব। তাহলে কেন ফিলিস্তিন জয়ী হচ্ছে না। এর অন্যতম প্রধান কারণ কিছু মুসলিম দেশের বিশ্বাসঘাতকতা।

আজকের বাংলা তারিখ



Our Like Page