October 4, 2026, 4:39 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে স্বর্ণের দোকানসহ দুই প্রতিষ্ঠানে চুরি ঝিনাইদহের মহেশপুরে বিজিবির অভিযানে ১,০১৩ বোতল মাদক ও ১১ কেজি গাঁজা উদ্ধার ঝিনাইদহের মহেশপুরে ড্রাগন বাগানে বৈদ্যুতিক ফাঁদে কিশোরের মৃত্যু মাগুরায় বড়শলই ফটকি নদীতে ঐতিহাসিক নৌকা বাইচ দেখতে সংস্কৃতি মন্ত্রী যশোরে বিশেষ অভিযানে গুলি টাকাসহ ৩ জন আটক যশোরে জমি নিয়ে বিরোধের জেরে বৃদ্ধের মরদেহ দাফন ঘিরে হট্টগোল যশোরে মহিলালীগ নেতৃসহ ৩ জন আটক যশোরে শার্শায় পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী আটক ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে পৈতৃক জমি দখলের অপচেষ্টার প্রতিবাদে মানববন্ধন বাংলাদেশকে ইনভেস্টমেন্ট হাব হিসেবে গড়ে তুলতে চায় সরকার : প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

সিলেটে শিলাবৃষ্টিতে শতাধিক ব্যাক্তি আহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  সিলেটে কালবৈশাখী ঝড়ের সময় শিলাবৃষ্টি ব্যাপক তাণ্ডব চালিয়েছে। সিলেট নগরী ও আশপাশের উপজেলার শতাধিক মানুষ আহত হয়েছেন।

রোববার (৩১ মার্চ) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে কালবৈশাখী ঝড় শুরু হয়ে প্রায় ১৫ মিনিট স্থায়ী হয়। এই ঝড়ে টিনের ঘর, গাড়ির গ্লাস ও ফসলের মাঠ ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।

সিলেটের ডেপুটি সিভিল সার্জন ডা. জন্মেজয় দত্ত ঢাকা পোস্টকে বলেন, গতরাতের শিলাবৃষ্টিতে আজ বিকেল ৩টা পর্যন্ত বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বেসরকারি হাসপাতালে ১০৫ জন চিকিৎসা নিয়েছেন। তবে গুরুতর আহত কেউ ছিলেন না। সবাই প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।



Our Like Page