May 5, 2026, 9:31 am
শিরোনামঃ
তৃণমূলকে হটিয়ে পশ্চিমবঙ্গে বিজেপির ঐতিহাসিক জয় বিনিয়োগ বাড়াতে প্রকল্প অনুমোদন প্রক্রিয়া সহজ করার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী মানানসই হয়নি পুলিশের নতুন পোশাক : স্বরাষ্ট্রমন্ত্রী নারী এমপিরা সংসদকে প্রাণবন্ত করবেন : স্থানীয় সরকার মন্ত্রী বাংলাদেশ ফার্স্ট নীতি ভারতের লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ : সিআইআই পে-স্কেলের জন্য নতুন বাজেটে বরাদ্দ বাড়ানো হচ্ছে প্রায় ৩৫ হাজার কোটি টাকা ময়মনসিংহে ধান ব্যবসায়ীকে গলা কেটে হত্যা নাটোরে ব্যবসায়ীকে গলা কেটে হত্যা অভিযোগে স্ত্রী-ছেলে আটক ৩৯ দেশের চিকিৎসকদের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল যুক্তরাষ্ট্র ভারতের কোচবিহারে বিজেপি–তৃণমূল ব্যাপক সংঘর্ষ
এইমাত্রপাওয়াঃ

ভারত থেকে আমদানিকৃত পেঁয়াজ ৪০ টাকায় বিক্রি করবে টিসিবি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক ভারত থেকে ১ হাজার ৬৫০ টন পেঁয়াজ দেশে এসে পৌঁছেছে। বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু আগামীকাল রাজধানীর কারওয়ানবাজার সরকারি বিপণন সংস্থা টিসিবি ভবনের সামনে এর বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করবেন। ঢাকা, চট্টগ্রাম ও গাজীপুরে এই পেঁয়াজ ৪০ টাকা কেজি দরে বিক্রি করবে সরকারি বিপণন সংস্থাটি।
সোমবার বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ বাসসকে জানান, ভারত থেকে ৫০ হাজার টন পেঁয়াজ আমদানির যে সিদ্ধান্ত রয়েছে- এর প্রথম চালান ইতোমধ্যে দেশে এসে পৌঁছেছে। আগামীকাল থেকে এই পেঁয়াজ বিক্রি শুরু হচ্ছে।
তিনি বলেন,‘ভারত বর্তমানে পেঁয়াজ রপ্তানি বন্ধ রেখেছে। কিন্তু আমাদের অনুরোধের প্রেক্ষিতে তাঁরা ৫০ হাজার টন পেঁয়াজ বাংলাদেশে রপ্তানি করবে। এর প্রথম চালানে ১৬৫০ টন পেঁয়াজ দেশে পৌঁছে গেছে।’ তিনি  জানান, পেঁয়াজ যেহেতু পঁচনশীল পণ্য, তাই এর গুনাগুন দেখে পরবর্তী চালান আনার সময় নির্ধারণ করা হবে।
বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু গতকাল সাংবাদিকদের জানিয়েছিলেন-ভারত থেকে আমদানি হওয়া পেঁয়াজ ঢাকায় ও চট্টগ্রামে ৪০ টাকা কেজি দরে বিক্রি করা হবে। একইসাথে তিনি আশা প্রকাশ করেন এর ফলে ৬৪ জেলার অন্তত ৩০ জেলায় পেঁয়াজের কেজি ৪০ টাকায় চলে আসবে।
ভারত থেকে আমদানি করা পেঁয়াজ টিসিবি ঢাকা শহরের ১০৩টি,চট্টগ্রামের ৫৫টি এবং গাজিপুরের ১৭-২০টি স্পটে একযোগে বিক্রি করবে। সর্বশেষ টিসিবি ৫০ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি করলেও এবারে ৪০ টাকা দরে বিক্রি করছে। প্রতি ট্রাকে অন্তত ১০ টন করে পেঁয়াজ থাকবে।

আজকের বাংলা তারিখ

May ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১


Our Like Page