November 28, 2026, 6:06 am
শিরোনামঃ
যশোরের শার্শায় আওয়ামী লীগের সাবেক ওয়ার্ড সভাপতি আটক যশোরের বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারত থেকে ট্রাভেল পারমিটে ফিরলেন ৮ বাংলাদেশি যাশোরের বেনাপোল সীমান্তে ভারতীয় উইনিক্স সিরাপসহ ১ জন যুবক আটক প্রধানমন্ত্রীর নির্দেশনায় কমলো হজের বিমানভাড়া ; ভাতা পাবেন ইমাম-মুয়াজ্জিনরা ১৭ বছরে ক্ষতিগ্রস্তদের মাসিক ভাতা দিতে অধিদপ্তর খোলা হবে : মুক্তিযুদ্ধ মন্ত্রী গঙ্গা চুক্তি নিয়ে ভারতকে দুবার চিঠি দিলেও তারা উত্তর দেয়নি : পানিসম্পদমন্ত্রী ঢাকা-গোপালগঞ্জসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন গোপালগঞ্জে প্রায় ২ লাখ বিকাশ ও নগদ অ্যাকাউন্ট বন্ধ বরিশালে মাকে পিটিয়ে হত্যার অভিযোগে ছেলে আটক ইউরোপে আঘাত হানতে সক্ষম ইরানের ক্ষেপণাস্ত্র ; ‘পারমাণবিক ধ্বংসযজ্ঞের’ হুঁশিয়ারি ট্রাম্পের
এইমাত্রপাওয়াঃ

পদ্মা সেতুতে ২৪ ঘণ্টায় টোল আদায় ২ কোটি ৮৮ লাখ ৮২ হাজার ৭০০ টাকা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  পদ্মা সেতুতে ২৪ ঘণ্টায় টোল আদায় হয়েছে ২ কোটি ৮৮ লাখ ৮২ হাজার ৭০০ টাকা। শনিবার (৬ এপ্রিল) দিবাগত রাত ১২টা থেকে রোববার (৭ এপ্রিল) রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত এই টোল আদায় হয়।

এর মধ্যে মাওয়া প্রান্তে টোল আদায় হয়েছে ১ কোটি ৫৩ লাখ ১৬ হাজার ৯০০ টাকা। আর জাজিরা প্রান্তে আদায় হয়েছে ১ কোটি ৩৫ লাখ ৬৫ হাজার ৮০০ টাকার টোল। এ সময়ে মাওয়া প্রান্ত দিয়ে মোট ১৩ হাজার ৫২৯টি গাড়ি এবং জাজিরা প্রান্ত দিয়ে ৯ হাজার ৭৭৭টি পরিবহন পদ্মা সেতু পারাপার হয়েছে বলে জানিয়েছেন সেতুর সাইট অফিসের অতিরিক্ত পরিচালক আমিরুল হায়দার চৌধুরী।

প্রসঙ্গত, ২০২২ সালের ২৫ জুন বহুল কাঙ্ক্ষিত বাংলাদেশের সবচেয়ে বড় স্থাপনা পদ্মা সেতুর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৩০ হাজার ১৯৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত ৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ পদ্মা বহুমুখী সেতু উদ্বোধনের পর হতে দক্ষিণ এবং পশ্চিমাঞ্চলের ২১ জেলা ও সার্বিক অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।

আজকের বাংলা তারিখ

  • ২৮শে নভেম্বর, ২০২৬
  • ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৭ই জমাদিউস-সানি, ১৪৪৮


Our Like Page