October 19, 2026, 7:39 am
শিরোনামঃ
যশোরে গাঁজা উদ্ধারের পর মাদক ব্যবসায়ীর মোটরসাইকেলে বিক্ষুব্ধ জনতার অগ্নিসংযোগ যশোরের ইউপি চেয়ারম্যান সবুজের জানাজায় লাখো মানুষের ঢল সেনাসদস্যদের জন্য ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন : প্রধানমন্ত্রী অস্ত্র হাতে প্রতিমন্ত্রী ইশরাক ; আইনের ব্যত্যয় হলে ‘ব্যবস্থা নেবে পুলিশ’ : ডিএমপি কমিশনার গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর ‌‌‘দ্রুত আদায়ের’ নির্দেশ স্থগিত নোয়াখালীতে স্ত্রীকে পিটিয়ে হত্যার পর গাছের সঙ্গে ঝুলিয়ে রেখে পালালো স্বামী চট্টগ্রামে যুবদল কর্মীকে প্রকাশ্যে গুলি করে হত্যা ; অস্ত্রসহ ৬ জন আটক গাজায় ধ্বংসস্তূপ থেকে উদ্ধার ৭৫ মরদেহ ; একসঙ্গে জানাজা সৌদির পক্ষে ইয়েমেন যুদ্ধে নামছে আরব আমিরাত নতুন প্রতিরক্ষামন্ত্রী নিয়োগ দিলো ইরান
এইমাত্রপাওয়াঃ

মাদারীপুরে বজ্রপাতে গৃহবধূ ও যুবকের মৃত্যু

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মাদারীপুরে শিবচরে পৃথকস্থানে বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৬ এপ্রিল) বিকালে শিবচর উপজেলার বহেরাতলা উত্তর ইউনিয়নের সোতারপাড় এবং বাঁশকান্দি ইউনিয়নের শেখপুর এলাকা এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, সোতারপার এলাকার আকমল ঢালীর স্ত্রী শারমিন আক্তার (৩৫) এবং শেখপুর এলাকার জেলাউদ্দিন মুন্সীর ছেলে মোঃরাশেদ মুন্সী (২৫)।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকালে ঝড়ো বাতাস ও বৃষ্টি শুরু হয়। একইসঙ্গে বজ্রপাতও হতে থাকে। এ সময় বহেরাতলা উত্তর ইউনিয়নের সোতারপার এলাকার আকমল ঢালীর স্ত্রী শারমিন আক্তার রান্নাঘর থেকে বসতঘরে যাওয়ার সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই তিনি মারা যান।

অন্যদিকে ফসলের ক্ষেতে কাজ করার সময় বজ্রপাতে ঘটনাস্থলেই বাঁশকান্দি ইউনিয়নের শেখপুর এলাকার মোঃ রাশেদ নামের এক যুবকের মৃত্যু হয়।

শিবচরের বাঁশকান্দি ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান খোকন জানান, মঙ্গলবার বিকালে বাঁশকান্দি ইউনিয়নের ভাওরকান্দি গ্রামের কৃষক রাশেদ মুন্সী পাটের বীজ তুলতে গিয়েছিলেন। এ সময় বজ্রপাতে রাশেদ মারা যান।

শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত ডাক্তার জানান, বজ্রপাতে নিহত শারমিন নামের নারীকে হাসপাতালে আনা হয়েছিল। তাকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়। হয়তো পথেই তিনি মারা যান।

মাদারীপুরের পুলিশ সুপার মাসুদ আলম বলেন, বজ্রপাতে আলাদা ঘটনায় দুইজনের মৃত্যুর বিষয়টি দুঃখজনক। নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আজকের বাংলা তারিখ

  • ১৯শে অক্টোবর, ২০২৬
  • ৪ঠা কার্তিক, ১৪৩৩
  • ৭ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page