October 12, 2026, 7:55 pm
শিরোনামঃ
নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে ‘জিরো টলারেন্স’ কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই : রাষ্ট্রপতি রোহিঙ্গাদের দীর্ঘ অবস্থানে অর্থনীতি ও পরিবেশে চাপ বাড়ছে : প্রধানমন্ত্রী নারীর ক্ষমতায়নকে কেবল একটি সাধারণ ধারণা হিসেবে দেখলে হবে না : গণশিক্ষা প্রতিমন্ত্রী মধ্যপ্রাচ্যের পরিস্থিতিতে সৌদিতে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান রংপুরে কাঁঠাল গাছ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার সিলেটে স্ত্রীর ছবি তোলার প্রতিবাদ করায় যুবককে ছুরিকাঘাতে হত্যা সিইসি জ্ঞানেশ কুমারের ঘুম উড়ে গেছে : রাহুল গান্ধী  এয়ারলাইনসগুলোকে সৌদি আকাশসীমা এড়িয়ে চলার হুঁশিয়ারি দিলো ইয়েমেন বিদ্রোহী গোষ্ঠী  ঝিনাইদহের মহেশপুরে আইন-শৃঙ্খলা কমিটির অক্টোবর মাসের মাসিক সভা অনুষ্ঠিত ভারতে উচ্চস্বরে আজান দেওয়ায় মুয়াজ্জিন আটক
এইমাত্রপাওয়াঃ

জিডিপি কমার পূর্বাভাসে চিন্তার কিছু নেই : অর্থমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বাংলাদেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধির পূর্বাভাস আরও কমিয়ে এনেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। তবে আইএমএফের এ পূর্বাভাসে চিন্তার কিছু নেই বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।
মঙ্গলবার (১৭ এপ্রিল) যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে বিশ্ব ব্যাংক-আইএমএফের বসন্তকালীন বৈঠকে অংশ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ইতিমধ্যে বাংলাদেশ সংকট থেকে ঘুরে দাঁড়াতে শুরু করেছে। আইএমএফের জিডিপি প্রবৃদ্ধির পূর্বাভাস নিয়ে আমরা খুব একটা চিন্তিত নই।

আইএমএফ বলেছে, চলতি ২০২৩–২৪ অর্থবছর দেশের জিডিপি প্রবৃদ্ধি হতে পারে ৫ দশমিক ৭ শতাংশ। অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক বিভিন্ন চ্যালেঞ্জের কারণে জিডিপি প্রবৃদ্ধি কমতে পারে বলে আজ প্রকাশিত আইএমএফের প্রতিবেদনে বলা হয়।

তবে একই অর্থবছরে মূল্যস্ফীতি কিছুটা কমে আসবে বলে আশা করছে আইএমএফ। সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, চলতি অর্থবছর বাংলাদেশে গড় মূল্যস্ফীতি ৭ দশমিক ৯ শতাংশ হতে পারে। গত অর্থবছরে যা ছিল ৯ দশমিক ৭ শতাংশ।

অর্থনৈতিক সংস্কারে সরকারের নেওয়া উদ্যোগগুলো কাজে লাগছে জানিয়ে অর্থমন্ত্রী বলেন, মূল্যস্ফীতি নিয়ে মানুষের মধ্যে স্বস্তি ফিরতে শুরু করেছে। কিন্তু যারা নেতিবাচক দৃষ্টিতে দেখে, তারা খুশি না।

আজকের বাংলা তারিখ

  • ১৩ই অক্টোবর, ২০২৬
  • ২৭শে আশ্বিন, ১৪৩৩
  • ১লা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page