August 8, 2026, 5:32 am
শিরোনামঃ
কক্সবাজারে হবে আঞ্চলিক রাসায়নিক পরীক্ষাগার ; কমবে মাদক মামলার জট : স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরে বিচারিক প্রক্রিয়া অনুসরণ করুক : আইনমন্ত্রী ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি : স্থানীয় সরকারমন্ত্রী সিলেটের ওসমানী নগরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৮ জন নিহত রাজশাহীতে ডিবি পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে দুই যুবককে আটক করে গণধোলাই দিলো স্থানীয়রা অন্ধকারে মোজতবা খামেনির সঙ্গে বৈঠক ; আসল মানুষ কিনা প্রশ্ন ইরানের প্রেসিডেন্টের ইরানের বিরুদ্ধে বাংলাদেশ-পাকিস্তানসহ ১৩ দেশের জোট ইসরায়েলের শান্তি প্রতিষ্ঠার কোনো পরিকল্পনা নেই : তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ‌ নদীদূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার সুযোগ নেই : প্রধানমন্ত্রী দুর্ঘটনায় আহতদের জরুরি চিকিৎসায় সব হাসপাতালে সার্কুলার জারির নির্দেশ দিলো হাইকোর্ট
এইমাত্রপাওয়াঃ

চট্টগ্রামে মাসব্যাপী উইমেন্স এসএমই এক্সপো ২০ এপ্রিল থেকে শুরু

বশির আল মামুন, চট্টগ্রাম : চট্টগ্রাম নগরের পলোগ্রাউন্ড মাঠে ১৪তম আন্তর্জাতিক উইম্যান এসএমই এক্সপো শনিবার (২০ এপ্রিল) থেকে শুরু হচ্ছে। এবার ৩৫০টি স্টল ও ১৫টি প্যাভিলিয়ন থাকবে।

ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য থাকবে উইম্যান জোন, ফুড কোর্ট, স্টাটআপদের জন্য জোন। মেলার অ্যাসোসিয়েট পার্টনার এসএমই ফাউন্ডেশন। সহযোগিতা করছে রপ্তানি উন্নয়ন ব্যুরো, এফবিসিসিআই এবং আইএলও প্রগ্রেস প্রজেক্ট।

শুক্রবার (১৯ এপ্রিল) দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহ সভাপতি আবিদা মোস্তফা।

সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন উইম্যান চেম্বার সভাপতি মনোয়ারা হাকিম আলী। তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী স্মার্ট বাংলাদেশ চাইছেন। সেই লক্ষ্যে কাজ করছি আমরা। বিজনেস হাব চট্টগ্রাম। এখানে একটি মেলার স্থায়ী ভেন্যু দরকার।

আবিদা মোস্তফা বলেন, এ অঞ্চলের নারী উদ্যোক্তাদের পণ্য বাজারজাত করার লক্ষ্যে ২০০২ সাল থেকে পরপর পাঁচ বছর বাওয়া স্কুল মাঠে মাসব্যাপী উই ঈদবাজার আয়োজন করেছিলাম। এরপর ১৩ বছর ধরে পলোগ্রাউন্ড মাঠে আন্তর্জাতিক উইম্যান এসএমই এক্সপো আয়োজন করে আসছি। এ মেলা দেশের নারী উদ্যোক্তা প্রতিষ্ঠানের আয়োজিত সর্ববৃহৎ মেলায় রূপলাভ করেছে। দক্ষিণ এশিয়ায়ও এ মেলা নারী উদ্যোক্তাদের উদ্যোগে আয়োজিত একমাত্র মেলা। মেলায় ইরান, ভারত, চীন, থাইল্যান্ড, পাকিস্তানের উদ্যোক্তারা অংশগ্রহণ নিশ্চিত করেছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উইম্যান চেম্বারের সহ সভাপতি নিশাত ইমরান, শামিম মোরশেদ, সীমা খাতুন, পরিচালক রুহী মোস্তফা, বেবি হাসান, লুদমিলা ফরিদ, সদস্য চৌধুরী জুবাইরা সাকি, রেখা আলম চৌধুরী, খালেদা আক্তার চৌধুরী প্রমুখ।
শনিবার বিকাল ৪ টায় পলোগ্রাউন্ড মাঠে মেলার আনুষ্ঠানিক উদ্ভোদন করবেন পররাষ্ট্র মন্ত্রী ড. হাসান মাহমুদ।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page