April 5, 2026, 10:29 am
শিরোনামঃ
চুক্তি করতে ইরানকে ৪৮ ঘণ্টা সময় দিলেন ট্রাম্প মালদ্বীপে নির্বাচন একীভূতের প্রস্তাব গণভোটে প্রত্যাখ্যান মার্কিন হামলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এআই সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের জয়ে স্পিকারের অভিনন্দন জুলাই সনদ নিজেই স্বতন্ত্র ও স্বকীয় এবং কার্যকরী : আইনমন্ত্রী মুক্তিযুদ্ধের চেতনা হৃদয়ে ধারণ করে দেশকে নতুনভাবে গড়ে তুলতে হবে : স্থানীয় সরকার মন্ত্রী হাম টিকাদান কর্মসূচি সফল করার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য সচিব খুলনায় চোর সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত সুনামগঞ্জে ফেসবুকে কমেন্ট করার জেরে সংঘর্ষে ২০ জন আহত যুদ্ধবিমান ঠেকাতে নতুন অ্যাম্বুশ কৌশল ইরানের
এইমাত্রপাওয়াঃ

তাপদাহের কারনে চুয়াডাঙ্গায় জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  টানা তাপদাহের কারনে চুয়াডাঙ্গার জনজীবনে স্থবিরতা নেমে এসেছে। এর থেকে জনসাধারণকে রক্ষা করার জন্য চুয়াডাঙ্গায় অনুষ্ঠিত হয়েছে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা।
আজ রোববার বেলা ১২ টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ওই সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার আর এম ফয়জুর রহমান, জেলা ত্রাণ কর্মকতা মিজানুর রহমান, জেলা মৎস্য কর্মকর্তা দীপক কুমার পাল, কৃষি সম্প্রসারন কর্মকর্তা বিভাস চন্দ্র সাহা, প্রাণী সম্পদ কর্মকর্তা মোস্তাফিজুর রহমান ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আওলিয়ার রহমান।
সভায় প্রচন্ড তাপদাহ থেকে রক্ষা পেতে বেলা ১১ টা থেকে ৪ টা পর্যন্ত সবাইকে ছায়াযুক্ত স্থানে থাকার পরামর্শ দেওয়া হয়। এছাড়া প্রচুর পরিমানে পানি পান করা, গবাদিপশু পশুপাখির গা ধোয়ানো, মাছ রক্ষার্থে চাষকৃত পুকুরে পানির গভীরতা বাড়ানো ও খাদ্য প্রয়োগ কমিয়ে দেওয়ার পরামর্শ দেয়া হয়।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page