July 28, 2026, 5:34 am
শিরোনামঃ
মাগুরা জেলা পুলিশের তৎপরতায় ফরিদপুর থেকে নিখোঁজ শিশু আয়েশা নূর উদ্ধার বিএনপিকে যারা ফ্যাসিবাদের দল বলে তাদের জ্ঞানের অভাব রয়েছে : মির্জা ফখরুল বর্তমান সরকারের সময়ে সাংবাদিকরা চাপমুক্ত পরিবেশে কাজ করছেন : তথ্য ও সম্প্রচারমন্ত্রী হজের প্রাথমিক নিবন্ধন শুরু ; ১৫ বছরের নিচে হজে মানা নারায়ণগঞ্জে বাড়িতে ঢুকে যুবককে কুপিয়ে হত্যা গোপালগঞ্জে পুকুর থেকে পুলিশ কর্মকর্তার মরদেহ উদ্ধার গ্রেপ্তারি পরোয়ানা উপেক্ষা করে ওয়াশিংটনের পথে নেতানিয়াহু যুক্তরাষ্ট্র নিজেদের ইচ্ছেমতো যুদ্ধ থামাতে পারবে না : ইরান ইয়েমেন অবরোধ তুলে না নিলে সৌদিকে কঠিন পরিণতির হুঁশিয়ার দিলো হুথি আধুনিক সেনাবাহিনী গড়তে মেধা ও শৃঙ্খলাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

বাংলাদেশে টিআইএনধারীর সংখ্যা ১ কোটি ২ লাখ ২২ হাজার ৭৬

অনলাইন সীমান্তবাণী ডেস্ক বাংলাদেশে করদাতা শনাক্তকরণ নম্বরধারীর (টিআইএন) সংখ্যা বাড়ছে। আজ বৃহস্পতিবার ২৫ এপ্রিল পর্যন্ত টিআইএনধারীর সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ২ লাখ ২২ হাজার ৭৬। সরকার করের আওতা বাড়াতে বিভিন্ন ধরনের উদ্যোগ নিয়েছে। এর ফলে নতুন করদাতা সম্পৃক্ত হচ্ছেন করজালে।
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২০২২-২৩ অর্থবছরের শেষে টিআইএনধারীর সংখ্যা ছিলো ৯০ লাখ ২ হাজার ৫৫২। চলতি ২০২৩-২৪ অর্থবছরে জুলাই থেকে ২৫ এপ্রিল পর্যন্ত টিআইএন খোলা হয়েছে ১২ লাখ ১৯ হাজার ৫২৪- যা এর আগের বছরগুলোর তুলনায় বেশি।
মাঠ পর্যায়ের অফিসগুলোর মনিটারিং জোরদার ও বিভিন্ন সেবা গ্রহণের ক্ষেত্রে রিটার্ন জমার প্রমাণপত্র (পিএসআর) দেখানো বাধ্যতামূলক করায় টিআইএন গ্রহণকারীর সংখ্যা বাড়ছে বলে মনে করেন এনবিআরের কর্মকর্তারা।
এনবিআরের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, ৪৩ ধরনের সরকারি-বেসরকারি সেবা গ্রহণে রিটার্ন জমা বাধ্যতামূলক করার ফল মিলছে। বিপুলসংখ্যক মানুষ টিআইএন নিচ্ছেন। এটি ভালো উদ্যোগ। যারা নতুন টিআইএন নিয়েছেন, তারা রিটার্ন দিলে কর বাড়বে এবং এর পাশাপাশি রিটার্ন জমাকারীর সংখ্যাও বাড়বে। পাশাপাশি মাঠ পর্যায়ে কঠোর মনিটরিংয়ের কারণে অনেকে টিআইএন নিচ্ছেন।
তবে তিনি মনে করেন, নতুন যারা টিআইএন নিচ্ছেন, তাদেরকে সঠিকভাবে করজালের আওতায় আনতে পারলে করের পরিমাণ বাড়বে।

 

আজকের বাংলা তারিখ



Our Like Page