August 16, 2026, 4:34 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে হাসানের মৃত্যুর প্ররোচনাকারী তানিয়ার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ঝিনাইদহের মহেশপুরে জাতীয় মৎস্য সপ্তাহ পালি খুলনার রূপসার যুবদলকর্মী হত্যা মামলার মূল শুটার যশোরে র‍্যাবের অভিযানে আটক যশোরের শার্শা থানা পুলিশের অভিযানে ছাত্রলীগ কর্মী আটক বিদ্যুৎ সংকটের সুযোগ নিয়ে রাজপথে বিশৃঙ্খলার চেষ্টা চলছে : প্রধানমন্ত্রী ১ বছরের মধ্যে বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান সম্ভব নয় : অর্থমন্ত্রী অবহেলিত স্বাস্থ্য খাতের শৃঙ্খলা ফেরানো হবে : স্বাস্থ্যমন্ত্রী আদালতের ব্যাপারে কথা বলার এখতিয়ার নির্বাচন কমিশনের নেই : ইসি সচিব অসুস্থ সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ; পা অবশ হওয়ায় চলাফেরা সীমিত চট্টগ্রাম বন্দরের জলসীমায় দুই জাহাজের সংঘর্ষ
এইমাত্রপাওয়াঃ

মধ্য গাজায় ভয়াবহ যুদ্ধে হামাসের হামলায় ইসরাইলের ১৪ সেনা হতাহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার মধ্যাঞ্চলে ইহুদিবাদী ইসরাইলের বর্বর সেনাদের সাথে প্রতিরোধকামী যোদ্ধাদের ভয়াবহ সংঘর্ষে অন্তত তিন দখলদার সেনা নিহত এবং ১১ জন আহত হয়েছে।

ইসরাইলের গণমাধ্যম এই হতাহতের খবর জানিয়ে বলেছে, নিহত রিজার্ভ সেনারা ইসরাইলের সামরিক সামরিক বাহিনীর ৯৯তম ডিভিশনের সদস্য ছিল। গাজার নেতজারিন চেক পয়েন্টের কাছে তারা নিহত হয়। এই নেতজারিন চেকপয়েন্টের মাধ্যমে উত্তর এবং দক্ষিণ গাজা বিভক্ত হয়েছে। ওই সংঘর্ষে ১১ জন ইহুদিবাদী সেনা আহত হয়।

ইসরাইলি গণমাধ্যম বলছে, হতাহত কয়েক সেনাকে হেলিকপ্টার করে যুদ্ধক্ষেত্র থেকে সরিয়ে নেয়া হয়েছে তবে কয়েকজন যুদ্ধক্ষেত্রেই চিকিৎসা নিচ্ছে।

হামাসের সামরিক শাখা আল-কাসসাম ব্রিগেড ঘোষণা করেছে যে, তারা নেতজারিন চেকপয়েন্টে ইহুদিবাদী সেনাদের কমান্ড সেন্টার লক্ষ্য করে মর্টারের ভারি গোলা দিয়ে হামলা চালায়। এই হামলায় ইসরাইলি সেনাদের ব্যবহার করা অবিস্ফোরিত গোলা ও বোমা ব্যবহার করা হয়েছে।

ইসরাইলি সামরিক বাহিনী স্বীকার করেছে যে, গাজায় স্থল আগ্রাসন চালাতে গিয়ে তাদের মোট ২৬০ জন সেনা নিহত হয়েছে।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page