November 28, 2026, 9:00 am
শিরোনামঃ
যশোরের শার্শায় আওয়ামী লীগের সাবেক ওয়ার্ড সভাপতি আটক যশোরের বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারত থেকে ট্রাভেল পারমিটে ফিরলেন ৮ বাংলাদেশি যাশোরের বেনাপোল সীমান্তে ভারতীয় উইনিক্স সিরাপসহ ১ জন যুবক আটক প্রধানমন্ত্রীর নির্দেশনায় কমলো হজের বিমানভাড়া ; ভাতা পাবেন ইমাম-মুয়াজ্জিনরা ১৭ বছরে ক্ষতিগ্রস্তদের মাসিক ভাতা দিতে অধিদপ্তর খোলা হবে : মুক্তিযুদ্ধ মন্ত্রী গঙ্গা চুক্তি নিয়ে ভারতকে দুবার চিঠি দিলেও তারা উত্তর দেয়নি : পানিসম্পদমন্ত্রী ঢাকা-গোপালগঞ্জসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন গোপালগঞ্জে প্রায় ২ লাখ বিকাশ ও নগদ অ্যাকাউন্ট বন্ধ বরিশালে মাকে পিটিয়ে হত্যার অভিযোগে ছেলে আটক ইউরোপে আঘাত হানতে সক্ষম ইরানের ক্ষেপণাস্ত্র ; ‘পারমাণবিক ধ্বংসযজ্ঞের’ হুঁশিয়ারি ট্রাম্পের
এইমাত্রপাওয়াঃ

জালিয়াতির দায়ে সিটি ব্যাংকের সাবেক সহকারি ভিপির ২৬ বছর কারাদন্ড

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  জালিয়াতির মাধ্যমে সিটি ব্যাংক ও এর গ্রাহকদের কাছ থেকে ২ কোটি ৫০ লাখ হাতিয়ে নেওয়ার অভিযোগে করা মামলায় ব্যাংকের সহকারি ভাইস প্রেসিডেন্ট ও কার্ড ডিভিশনের প্রধান মুসাব্বির রহিমকে ২৬ বছরের কারাদন্ড দিয়েছে আদালত।
সোমবার ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক সৈয়দ আরাফাত হোসেন এ রায় দেন। রায়ের সময় মুসাব্বির উপস্থিত না থাকায় তার বিরুদ্ধে সাজাসহ গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত।
রায়ে দুই ধারায় ৭ বছর করে ১৪ বছরের কারাদন্ডের পাশাপাশি ২০ হাজার টাকা করে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে আরও ৬ মাস করে এক বছর  বিনাশ্রম কারাভোগ করতে হবে।
আরেক ধারায় ১০ বছরের কারাদন্ডের পাশাপাশি তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানার টাকা অনাদায়ে আরও এক বছর কারাভোগের নির্দেশ দেয় আদালত। অন্য এক ধারায় ২ বছরের কারাদন্ড, ২০ হাজার টাকা অর্থদন্ডের আদেশ দিয়েছে আদালত। অর্থদন্ড অনাদায়ে আর ৬ মাসের কারাভোগ করতে হবে। এ সাজা একত্রে চলবে বলে বিচারক রায়ে উল্লেখ করেন।
আদালতের বেঞ্চ সহকারী বেলাল হোসেন সাজার বিষয়টি নিশ্চিত করেন।
মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১৫ সালের ২৫ নভেম্বর থেকে ২০১৬ সালের ২৪ এপ্রিল পর্যন্ত বিভিন্ন সময়ে জালিয়াতির মাধ্যমে সিটি ব্যাংক ও এর গ্রাহকদের কাছ থেকে ২ কোটি ৫০ লাখ টাকার অধিক হাতিয়ে নেন। এ অভিযোগে ২০১৬ সালের ১৮ আগস্ট প্রধান কার্যালয়ের লিগ্যাল ডিভিশনের ভাইস প্রেসিডেন্ট এ.কে.এম. আইয়ুব উল্যাহ বনানী থানায় মামলা করেন। মামলাটি তদন্ত করে ২০১৭ সালের ৩১ ডিসেম্বর দুদকের সহকারি  পরিচালক মনিরুল ইসলাম আদালতে চার্জশিট দাখিল করেন। ২০১৯ সালের ২৫ আগস্ট মুসাব্বির রহিমের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেয় আদালত। মামলার বিচার চলাকালে ২১ জনের মধ্যে ১৭ জন সাক্ষ্য প্রদান করেন

আজকের বাংলা তারিখ

  • ২৮শে নভেম্বর, ২০২৬
  • ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৭ই জমাদিউস-সানি, ১৪৪৮


Our Like Page