August 12, 2026, 6:07 am
শিরোনামঃ
মাগুরায় আমুড়িয়া-পূর্বপাড়া মাঠ সড়কে সাবগ্রেডের কাজ চলমান প্রধানমন্ত্রীর সঙ্গে ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শুরু ‘র’ প্রধানের ঢাকা সফর স্বাভাবিক কার্যক্রমের অংশ : তথ্য উপদেষ্টা কক্সবাজারের টেকনাফে ৪ অস্ত্র ও ৭৯ রাউন্ড গুলিসহ শীর্ষ সন্ত্রাসী নাহিদ আটক শরীয়তপুরে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণে ১ জন নিহত খাবারের ট্রাকে লুকিয়ে সামরিক বিমানে তুরস্ক ছাড়েন ট্রাম্প ভবিষ্যৎ চুক্তির উদ্দেশ্যে ১৭০০ ফিলিস্তিনির মরদেহ আটকে রেখেছে ইসরায়েল নতুন মক্কা প্রতিরক্ষা চুক্তি নিয়ে উদ্বিগ্ন নয় ইরান মানুষের অধিকার প্রতিষ্ঠাই ছিল ৭১ ও ২৪-এর শহীদদের লক্ষ্য : প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

উন্নয়নের রোল মডেল হিসেবে ইতিহাসে শেখ হাসিনার নাম লেখা থাকবে : ধর্মমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক ধর্মমন্ত্রী মোঃ ফরিদুল হক খান বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে বাংলাদেশ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। বৈশ্বিক মহামারি ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মাঝেও দেশের অর্থনীতির চাকা সচল রয়েছে। উন্নয়নের রোল মডেল হিসেবে ইতিহাসে শেখ হাসিনার নাম লেখা থাকবে।
আজ সকালে ঢাকায় জাতীয় প্রেসক্লাবে মাওলানা আকরাম খাঁ হলে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
‘দেশ ও জাতির উন্নয়নে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সফল নেতৃত্বের বিকল্প নেই’ শীর্ষক আলোচনা সভায় সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু একাডেমীর সহ-সভাপতি এমরান হোসেন।
ফরিদুল হক খান বলেন, বিশ্বের সবচেয়ে সৎ সরকার ও রাষ্ট্রপ্রধানের তালিকায় শেখ হাসিনার  অবস্থান তৃতীয়। মানবিকতায়ও তিনি নন্দিত রাষ্ট্রনায়কের তালিকায় স্থান করে নিয়েছেন। বিশ্বের যে ক’জন নেতাকে আন্তর্জাতিক সম্প্রদায় গুরুত্ব দেয় তাদের মধ্যে শেখ হাসিনা অন্যতম। দেশবাসীর নিকট তিনি আশার বাতিঘর হিসেবে অধিষ্ঠিত হয়েছেন।
শেখ হাসিনার বর্ণাঢ্য রাজনৈতিক কর্মকান্ড তুলে ধরে ধর্মমন্ত্রী বলেন, সফল নেতৃত্বের সকল বৈশিষ্ট্যই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার মাঝে রয়েছে। ১৯৮১ সালে দেশে ফিরে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে লিপ্ত হওয়ার পরপরই তিনি শাসকগোষ্ঠির রোষানলে পড়েন। তাঁকে বারবার কারান্তরীণ করা হয়। তাঁকে ১৯ বার প্রকাশ্যে হত্যা করার চেষ্টা করা হয়েছে। কিন্তু তিনি কখনোই ভেঙে পড়েননি, মনোবল হারাননি। মৃত্যুভয়কে পরোয়া না করে আবার ঘুরে দাড়িয়েছেন তিনি। তাঁর চিত্ত সর্বদা ভয়শূণ্য।

 

 

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page