July 31, 2026, 1:07 pm
শিরোনামঃ
জুলাই সনদের আলোকেই আইন সংস্কারের প্রস্তাব বাস্তবায়ন করা হবে : আইনমন্ত্রী রাষ্ট্র হারলেও সাধারণ নাগরিকের ন্যায়বিচার নিশ্চিত হওয়াই স্বস্তি : অ্যাটর্নি জেনারেল ত্রয়োদশ সংসদ নির্বাচনে সর্বোচ্চ ব্যয় জামায়াতের ; শূন্য ব্যয় ২৮ দলের ময়মনসিংহে খাল থেকে উদ্ধার হলো বিদায়ী পোস্ট দেওয়া তরুণের মরদেহ চট্টগ্রামে মৎস্যঘের দখলের জেরে ১ জন নিহত মোদিকে নিয়ে আপত্তিকর পোস্ট করায় ভারতের মেটা প্রধানের বিরুদ্ধে মামলা দেশ নিয়ে ঘৃণা ছড়ালেই দেশ থেকে বহিষ্কার করা হবে : আর্জেন্টিনার প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থীরা চাকরি করতে চাইলে দিতে হবে ১ লাখ ডলার ফি যশোরের শার্শায় আওয়ামী লীগ নেতা নাসির উদ্দীন আটক ঝিনাইদহের মহেশপুর উপজেলা ভূমি অফিসের নাইটগার্ড ও প্রসেস সার্ভারের মিস কেস বানিজ্য ; দ্রুত বদলী দরকার
এইমাত্রপাওয়াঃ

ভোটার উপস্থিতি নয় ; ভোটের পরিবেশ গুরুত্বপূর্ণ : ইসি রাশেদা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ভোটার উপস্থিতি নয়, ভোটের পরিবেশ গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার (ইসি) রাশেদা সুলতানা। শনিবার (১১ মে) খুলনার ফুলতলা উপজেলা নির্বাচনে প্রিজাইডিং অফিসারদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।
ইসি রাশেদা সুলতানা বলেন, কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া প্রথম ধাপে উপজেলা নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। এতে সন্তুষ্ট নির্বাচন কমিশন। প্রথম ধাপের চেয়ে পরবর্তী ধাপের নির্বাচনগুলোয় ভোটার উপস্থিতি বাড়াতে কাজ করছি আমরা। তবে প্রার্থীদের দায়িত্ব ভোটারদের ভেটকেন্দ্রে নিয়ে আসা আর নির্বাচন কমিশনের দায়িত্ব ভোটারদের নিরাপত্তা বিধান ও নির্বিঘ্নে ভোটদানের পরিবেশ সৃষ্টি করা।

রাশেদা সুলতানা বলেন, দেশের নির্বাচনী আইনে নির্বাচন বৈধ হওয়ার জন্য কোনো নির্দিষ্ট সংখ্যক ভোটারের উপস্থিতি বা ভোটদানের কোনো বিধান নেই। তাই যে কোনো পরিমাণ ভোটারের ভোটদানেই নির্বাচন বৈধ বলে গণ্য হবে। ভোটার উপস্থিতি নয়, বরং ভোটের পরিবেশন ও শৃঙ্খলা গুরুত্বপূর্ণ।

আজকের বাংলা তারিখ



Our Like Page