April 22, 2026, 12:49 pm
শিরোনামঃ
 ৫ বছরের কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী হজে খরচ কমাতে বিমান ভাড়া হ্রাস করা হয়েছে : ধর্ম মন্ত্রী টিকা পর্যাপ্ত মজুত আছে, আগামী ৬ মাস সমস্যা হবে না : স্বাস্থ্যমন্ত্রী শিক্ষার্থীদের জন্য পাটের ব্যাগ ও স্কুল ড্রেস দেবে সরকার যশোরে পুত্রবধূর বিরুদ্ধে শাশুড়ি হত্যার অভিযোগ মাদারীপুরে পাওনা টাকা চাওয়ার জেরে টর্চলাইট জ্বালিয়ে দুই পক্ষের সংঘর্ষে ৮ জন আহত ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র মজুত কমেছে ; ঘাটতি পূরণ‌ করতে লাগতে পারে কয়েক বছর বিশ্বব্যাংকের নতুন শ্রেণিবিন্যাসে দক্ষিণ এশিয়ার অন্তর্ভুক্ত নয় পাকিস্তান মহাকাশ থেকেও দেখা যাচ্ছে হরমুজে ছড়িয়ে পড়া তেল হরমুজ প্রণালিতে একাধিক কন্টেইনার জাহাজে হামলা করলো ইরান
এইমাত্রপাওয়াঃ

চট্টগ্রাম থেকে হজের প্রথম ফ্লাইট যাবে মঙ্গলবার

বশির আল মামুন, চট্টগ্রাম : শুরু হয়েছে হজ ফ্লাইট। মঙ্গলবার (১৪ মে) চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রথম হজ ফ্লাইট ছেড়ে যাবে। এদিন ভোররাত ৩টা ২০ মিনিটে ৪০৫ হজযাত্রী নিয়ে বাংলাদেশ বিমানের প্রথম ফ্লাইটটি মদিনার উদ্দেশে ছেড়ে যাবে।

ইতোমধ্যে হজযাত্রী পরিবহনে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করার কথা জানিয়েছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চট্টগ্রাম জেলা কার্যালয়ের ব্যবস্থাপক মোহাম্মদ শাহাদাত হোসেন বলেন, ‘মঙ্গলবার চট্টগ্রাম থেকে হজযাত্রী পরিবহন শুরু হবে। দিবাগত রাত ৩টা ২০ মিনিটে ৪০৫ জন যাত্রী নিয়ে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রথম হজ ফ্লাইট মদিনার উদ্দেশে ছেড়ে যাবে। এবার চট্টগ্রাম থেকে ২২টি হজ ফ্লাইট পরিচালনা করা হবে। এর মধ্যে ২০টি যাবে মক্কায় এবং বাকি দুটি ফ্লাইট যাবে মদিনায়। হজ ফ্লাইট চলবে ৯ জুন পর্যন্ত।’

হজ এজেন্সি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) চট্টগ্রাম জোনের সভাপতি শাহ আলম বলেন, ‘চট্টগ্রাম থেকে এবার হজ পালনের জন্য ৮ হাজার নারী-পুরুষ রেজিস্ট্রেশন সম্পন্ন করেছেন। এর আগের বছর ২০২৩ সালে ১০ হাজারের কিছু বেশি ধর্মপ্রাণ মুসলমান হজ পালন করেন। ২০২২ সালে ১২ হাজারের মতো লোক চট্টগ্রাম থেকে হজ পালন করেন।’

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page