May 4, 2026, 6:11 pm
শিরোনামঃ
তৃণমূলকে হটিয়ে পশ্চিমবঙ্গে বিজেপির ঐতিহাসিক জয় বিনিয়োগ বাড়াতে প্রকল্প অনুমোদন প্রক্রিয়া সহজ করার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী মানানসই হয়নি পুলিশের নতুন পোশাক : স্বরাষ্ট্রমন্ত্রী নারী এমপিরা সংসদকে প্রাণবন্ত করবেন : স্থানীয় সরকার মন্ত্রী বাংলাদেশ ফার্স্ট নীতি ভারতের লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ : সিআইআই পে-স্কেলের জন্য নতুন বাজেটে বরাদ্দ বাড়ানো হচ্ছে প্রায় ৩৫ হাজার কোটি টাকা ময়মনসিংহে ধান ব্যবসায়ীকে গলা কেটে হত্যা নাটোরে ব্যবসায়ীকে গলা কেটে হত্যা অভিযোগে স্ত্রী-ছেলে আটক ৩৯ দেশের চিকিৎসকদের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল যুক্তরাষ্ট্র ভারতের কোচবিহারে বিজেপি–তৃণমূল ব্যাপক সংঘর্ষ
এইমাত্রপাওয়াঃ

ভারতের মুম্বাইয়ে বিলবোর্ড ভেঙে পড়ে ১২ জন নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ে প্রচ- ঝড়ে একটি বিলবোর্ড ভেঙে পড়ে ১২ জন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ৬০ জন।
কর্মকর্তারা সোমবার এ কথা জানান।
জানা গেছে, বিলবোর্ডটি একটি জ্বালানি স্টেশনের উল্টো পাশে ছিল। ঝড়ের সময় বিলবোর্ডের লোহার কাঠামোটি ওই স্টেশনের ওপর আছড়ে পড়ে। এতে হতাহতের এই ঘটনা ঘটে।
জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা বাহিনীর পরিদর্শক গৌরব চৌহান বলেছেন, ধ্বংসাবশেষের নিচ থেকে ইতোমধ্যে আটটি লাশ উদ্ধার করা হয়েছে। আরো চারটি লাশ ভেতরে আটকা রয়েছে।
তিনি বলেন, তাদের চিহ্নিত করা গেলেও উদ্ধার করতে বেগ পেতে হচ্ছে।
এর আগে পৌরসভা কর্তৃপক্ষ জানিয়েছে, আহত ৬০ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে বলেন, আটকে পড়া ব্যক্তিদের উদ্ধার করা অগ্রাধিকার ছিল। আহত ব্যক্তিদের চিকিৎসার ভার রাজ্য সরকার নেবে। এ ঘটনায় নিহত ব্যক্তিদের পরিবারকে পাঁচ লাখ রুপি করে দেওয়া হবে।
মুখ্যমন্ত্রী জানান, মুম্বাইজুড়ে স্থাপিত বিলবোর্ডগুলো পরীক্ষা করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিশ এক্সে এক বার্তায় বলেছেন, ‘ঘটনার উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।’

আজকের বাংলা তারিখ

May ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১


Our Like Page