August 14, 2026, 7:33 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে নেশার টাকার জন্য মাকে কুপিয়ে হত্যা যশোরের পল্লীতে পুকুরে ডুবে দুই বোনসহ তিনজনের মৃত্যু আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী ; মোদির সঙ্গে বৈঠকের সম্ভাবনা খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দেশব্যাপী বিএনপির কর্মসূচি ঘোষণা ভাইয়ের সম্পত্তিতে বোনের উত্তরাধিকার দাবি গ্রহণযোগ্য নয় : হাইকোর্ট নিরাপদ খাবার পানির প্রাপ্যতা বাড়াতে পারে ডাচ-বাংলাদেশ সহযোগিতা : রাষ্ট্রদূত নেত্রকোনায় কবরস্থানের জমিতে দোকানঘর নির্মাণ নিয়ে সংঘর্ষে ৫৬ জন আহত মুন্সীগঞ্জে ৩০ টাকা না পেয়ে অভিমানে শিশুর আত্মহত্যা অলাভজনক সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বন্ধ করবে ইন্দোনেশিয়া ভারতীয় সেনাবাহিনীর অগ্নিবীর প্রকল্পে অন্তর্ভুক্তির দাবিতে নেপালে তরুণদের আন্দোলন
এইমাত্রপাওয়াঃ

পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে বিক্ষোভকারীদের সাথে আধা-সামরিক বাহিনীর সংঘর্ষে ৩ জন নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে সোমবার বিক্ষোভকারীদের সাথে আধা-সামরিক বাহিনীর সংঘর্ষে ৩ জন নিহত হয়েছে। নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদে তারা চতুর্থ দিনের মতো বিক্ষোভ প্রদর্শন করছিল। সরকারি এক কর্মকর্তা এ কথা জানিয়েছেন। খবর এএফপি’র।
গত শুক্রবার থেকে হাজার হাজার মানুষ সেখানে বিক্ষোভ করে আসছে। এ অঞ্চলের জন্য আর্থিক সহায়তার সরকারের বিভিন্ন প্রস্তাব সত্ত্বেও সোমবার ১০ হাজারেরও বেশি মানুষ বিক্ষোভ-সমাবেশে অংশ নেয়।
সরকার বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে ওই এলাকায় রেঞ্জার্স নামে পরিচিত আধা-সামরিক বাহিনী পাঠায় এবং উদ্ভূত পরিস্থিতির কারণে সেখানে ইন্টারনেট সেবা একেবারে বন্ধ করে দেওয়া হয়।
কাশ্মীরের রাজধানী মুজাফফরাবাদের জেলা প্রশাসক ও সরকারি কর্মকর্তা নাদিম জানজুয়া বলেন, সেখানে সংঘর্ষে ‘তিনজন বিক্ষোভকারী নিহত হয়েছে। তারা সকলে গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারায়। সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত ৮ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।’
এরআগে নাম প্রকাশে অনিচ্ছুক নগরীর সম্মিলিত সামরিক হাসপাতালের এক চিকিৎসক গুলিবিদ্ধ হয়ে দুই ব্যক্তি মারা যাওয়ার খবর এএফপি’কে জানিয়েছিলেন।
ওই চিকিৎসক আরো বলেন, সেখানে সংঘর্ষে আধা-সামরিক বাহিনী রেঞ্জারেরও অনেক সদস্য আহত হয়েছে। তবে তাদের সংখ্যা এখন পর্যন্ত জানা যায়নি।

 

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page