August 16, 2026, 6:04 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে হাসানের মৃত্যুর প্ররোচনাকারী তানিয়ার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ঝিনাইদহের মহেশপুরে জাতীয় মৎস্য সপ্তাহ পালি খুলনার রূপসার যুবদলকর্মী হত্যা মামলার মূল শুটার যশোরে র‍্যাবের অভিযানে আটক যশোরের শার্শা থানা পুলিশের অভিযানে ছাত্রলীগ কর্মী আটক বিদ্যুৎ সংকটের সুযোগ নিয়ে রাজপথে বিশৃঙ্খলার চেষ্টা চলছে : প্রধানমন্ত্রী ১ বছরের মধ্যে বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান সম্ভব নয় : অর্থমন্ত্রী অবহেলিত স্বাস্থ্য খাতের শৃঙ্খলা ফেরানো হবে : স্বাস্থ্যমন্ত্রী আদালতের ব্যাপারে কথা বলার এখতিয়ার নির্বাচন কমিশনের নেই : ইসি সচিব অসুস্থ সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ; পা অবশ হওয়ায় চলাফেরা সীমিত চট্টগ্রাম বন্দরের জলসীমায় দুই জাহাজের সংঘর্ষ
এইমাত্রপাওয়াঃ

ন্যায়বিচার নিশ্চিতকরণে বিচারকদেরকে সর্বাত্মক প্রয়াস চালানোর আহ্বান রাষ্ট্রপতির

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বিচার প্রার্থীরা যাতে সহজে ন্যায় বিচার পেতে পারে সেজন্য সর্বোচ্চ আদালত সহ সকল আদালতের বিচারকদেরকে সর্বাত্মক প্রয়াস চালানোর আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন।

রাষ্ট্রপ্রধান বলেন, “সুপ্রিম কোর্ট হচ্ছে বিচার প্রার্থীদের বিচার পাওয়ার শেষ আশ্রয়স্থল। তাই, বিচারকার্যে বিচারপতিগণ তাঁদের মেধা ও অভিজ্ঞতাকে কাজে লাগাবেন।”
আজ বিকেলে বঙ্গভবনে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের নবনিযুক্ত তিন বিচারপতির সৌজন্য সাক্ষাৎকালে  রাষ্ট্রপতি সাহাবুদ্দিন এ কথা বলেন।
প্রেস সচিব মোঃ জয়নাল আবেদীন সাংবাদিকদের জানান, রাষ্ট্রপতি নতুন বিচারপতিদের অভিনন্দন জানান।
তিনি আশা প্রকাশ করেন, জনগণ যাতে দ্রুত ও সহজে ন্যায় বিচার পায় সেজন্য নতুন বিচারপতিগণ তাদের মেধা ও অভিজ্ঞতাকে কাজে লাগাবেন।
সুপ্রিম কোর্টের আপিল বিভাগের নবনিযুক্ত বিচারপতি-  বিচারপতি মুহাম্মদ আবদুল হাফিজ, বিচারপতি মোঃ শাহিনুর ইসলাম এবং বিচারপতি কাশেফা হোসেন।
সাক্ষাৎকালে রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব মো: ওয়াহিদুল ইসলাম খান এবং সামরিক সচিব মেজর জেনারেল এস. এম সালাহউদ্দিন ইসলাম উপস্থিত ছিলেন।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page