October 5, 2026, 11:12 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে আদালতের ডিক্রিপ্রাপ্ত জমি দখলের অভিযোগ ; বিবাদীদের বিরুদ্ধে গ্রামবাসীর ক্ষোভ ও মানববন্ধন যশোরের শার্শায় পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ থেকে বিনামূল্যে শ্রমিক নেবে মালয়েশিয়া : শ্রমমন্ত্রী বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে ইইউ : মাইকেল মিলার  নোয়াখালীতে বিভিন্ন মাদক মিশিয়ে বানানো ‘ঝাক্কাস’ সেবন করে তরুণের মৃত্যু ; ৪ জন হাসপাতালে সিরাজগঞ্জে পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার যুক্তরাষ্ট্রের সম্ভাব্য আক্রমণের জন্য প্রস্তুতি নিচ্ছে কানাডা আকাশেই গতিপথ বদলাতে সক্ষম এআই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া
এইমাত্রপাওয়াঃ

রাজধানীর সবুজবাগে নির্মাণাধীন ভবন থেকে পড়ে ৩ শ্রমিকের মৃত্যু

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :   রাজধানীর সবুজবাগের মায়াকানন এলাকায় আজ নির্মাণাধীন একটি ভবন থেকে পড়ে তিন শ্রমিকের নিহত হয়েছে।
তারা হচ্ছে- আলতাফুর রহমান (৪০), অন্তর (২৫) ও মফিজুল ইসলাম।
বাসস’র ঢাকা মেডিকেল সংবাদদাতা জানান, আজ শুক্রবার সকাল ১০টার দিকে একটি নির্মাণাধীন ১০তলা ভবনের বাইরের দেয়ালে কাজ করার সময় মাচা ভেঙে তিন শ্রমিক নিচে পড়ে যান। পরে আহত অবস্থায় স্থানীয় লোকজন তিনজনকে উদ্ধার করে মুগদা হাসপাতালে নিয়ে যায়। সেখানে শ্রমিক আলতাফুর রহমান (৪০) ও অন্তর (২৫)  মারা যায়। গুরুতর আহত অপর শ্রমিক মফিজুল ইসলামকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।  সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
সবুজবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রলয় কুমার সাহা বাসসকে বলেন, সবুজবাগের মায়াকানন এলাকায় র্নিমাণাধীন একটি ভবনে কাজ করার সময় মাচা ভেঙে তিন শ্রমিক নিচে পড়ে গুরুতর আহত হয়। এলাকাবাসী তাদের উদ্ধার করে প্রথমে মুগদা হাসপাতালে নিয়ে যায়। সেখানে দু’জন শ্রমিক মারা যায়। অপর এক শ্রমিককে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায়  দুপুর ২ টা ৩০ মিনিটে মফিজুল নামে ওই শ্রমিকের মৃত্যু হয়। ময়নাতদন্তের পর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে জানান তিনি।



Our Like Page