October 18, 2026, 5:58 pm
শিরোনামঃ
যশোরে গাঁজা উদ্ধারের পর মাদক ব্যবসায়ীর মোটরসাইকেলে বিক্ষুব্ধ জনতার অগ্নিসংযোগ যশোরের ইউপি চেয়ারম্যান সবুজের জানাজায় লাখো মানুষের ঢল সেনাসদস্যদের জন্য ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন : প্রধানমন্ত্রী অস্ত্র হাতে প্রতিমন্ত্রী ইশরাক ; আইনের ব্যত্যয় হলে ‘ব্যবস্থা নেবে পুলিশ’ : ডিএমপি কমিশনার গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর ‌‌‘দ্রুত আদায়ের’ নির্দেশ স্থগিত নোয়াখালীতে স্ত্রীকে পিটিয়ে হত্যার পর গাছের সঙ্গে ঝুলিয়ে রেখে পালালো স্বামী চট্টগ্রামে যুবদল কর্মীকে প্রকাশ্যে গুলি করে হত্যা ; অস্ত্রসহ ৬ জন আটক গাজায় ধ্বংসস্তূপ থেকে উদ্ধার ৭৫ মরদেহ ; একসঙ্গে জানাজা সৌদির পক্ষে ইয়েমেন যুদ্ধে নামছে আরব আমিরাত নতুন প্রতিরক্ষামন্ত্রী নিয়োগ দিলো ইরান
এইমাত্রপাওয়াঃ

মাগুরার শালিখা-মহম্মদপুর উপজেলা পরিষদ নির্বাচনে আনসার বাহিনীর প্রশিক্ষণ ও সবজনীন পেনশন স্কীম সংক্রান্ত উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত

ফারুক আহমেদ, মাগুরা জেলা প্রতিনিধি : মাগুরার শালিখা ও মহম্মদপুর উপজেলা পরিষদ নির্বাচন ২০২৪ (২য় ধাপ) উপলক্ষে ভোটকেন্দ্রে আইন-শৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তার দায়িত্বে পিসি, এপিসি ও মোবাইল টিমে সহায়তাকারী সশস্ত্র আনসার সদস্য, আনসার-ভিডিপি সদস্য-সদস্যাদের প্রশিক্ষণ ও ব্রিফিং প্রদান ও সবজনীন পেনশন স্কীম সংক্রান্ত উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার ১৮ মে সকালে মহম্মদপুর আর এস মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে ও বিকাল ৪ টার সময়ে শালিখা উপজেলা পরিষদ মুক্তমঞ্চ শালিখা ও মহম্মদপুর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে প্রশিক্ষণ ও ব্রিফিং প্রদান হয়।

উক্ত অনুষ্ঠানে শালিখা ও মহম্মদপুরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা কমান্ড্যান্ট চন্দন দেবনাথ বিভিএম।

মহম্মদপুর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, মহম্মদপুর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা নেস্তোয়ারা বেগম ও সার্বিক সহযোগিতায় ছিলেন টিআই প্রতাপ রায়, টিআই স্বপ্না দত্ত।

 

শালিখা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, শালিখা উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মর্জিনা খাতুন ও সাবিক সহযোগিতায় টিআই মোঃ আনিসুর রহমান, টিআই স্বপ্নাজ খাতুন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শালিখা উপজেলা নির্বাহী অফিসার হরেকৃষ্ণ অধিকারী।

অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা কমান্ড্যান্ট চন্দন দেবনাথ বলেন, ৬ষ্ঠ শালিখা ও মহম্মদপুর উপজেলা পরিষদ সাধারণ নির্বাচনে প্রতি কেন্দ্রে আনসার ও ভিডিপি সদস্যরা সঠিক নিয়মে আইন শৃঙ্খলা রক্ষার কাজ করবে। তিনি আরও বলেন, প্রত্যেক আনসার ও ভিডিপি সদস্যদেরকে ভবিষ্যতের সঞ্চয় সংগ্রহের জন্য প্রতি মাসে ৫০০ শত টাকার সমতা পেনশন স্কীমে রেজিষ্ট্রেশন করে অন্তর্ভুক্ত হওয়ার জন্য আহবান জানান।

আজকের বাংলা তারিখ

  • ১৮ই অক্টোবর, ২০২৬
  • ৩রা কার্তিক, ১৪৩৩
  • ৬ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page