July 31, 2026, 10:02 am
শিরোনামঃ
যশোরের শার্শায় আওয়ামী লীগ নেতা নাসির উদ্দীন আটক ঝিনাইদহের মহেশপুর উপজেলা ভূমি অফিসের নাইটগার্ড ও প্রসেস সার্ভারের মিস কেস বানিজ্য ; দ্রুত বদলী দরকার ভোল পাল্টে এখন সবাই জুলাইযোদ্ধা : মির্জা ফখরুল সন্তানকে সম্পত্তি লিখে দিলেও বিক্রিতে লাগবে বাবা-মায়ের সম্মতি : আইনমন্ত্রী অন্তঃসত্ত্বা মায়েদের সিজারে নিরুৎসাহিত করতে চিকিৎসকদের প্রতি আহ্বান জানালেন স্বাস্থ্যমন্ত্রী কক্সবাজারে মাঠ থেকে পাঁচতারকা হোটেল কর্মচারীর মরদেহ উদ্ধার গোলাপগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা ; সারজিস আলমের গাড়ি ভাঙচুর টোকিওর বিকল্প রাজধানীর খুঁজছে জাপান ইসরায়েলে গেছে কয়েক লাখ ভারতীয় অস্ত্র-গোলাবারুদ যুক্তরাষ্ট্র-ইরানের আলোচনা এখনো চলমান : পাকিস্তান
এইমাত্রপাওয়াঃ

ভোটার উপস্থিতি নিয়ে উদ্বিগ্ন নয় কমিশন : ইসি আলমগীর

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নির্বাচন কমিশনার মো. আলমগীর বলেছেন, ইসির কাজ হলো, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন। তাই কম ভোটার উপস্থিতি নিয়ে উদ্বিগ্ন নয় কমিশন।

সোমবার আগারগাঁও নির্বাচন ভবনে সাংবাদিকদের ব্রিফ কালে একথা বলেন তিনি।

প্রথম ধাপে ভোটার উপস্থিতি কম হওয়ার জন্য কমিশনের উপর আস্থার অভাব নয়। বরং ধান কাটার মৌসুম, আবহাওয়া এবং একটি রাজনৈতিক দলের ভোটে না আসাসহ নানা কারণ থাকতে পারে বলেও মনে করেন ইসি আলমগীর।

তিনি বলেন, নির্বাচনে যেকোনো শতাংশ ভোট পড়লেই ইসি খুশি। কতো শতাংশ ভোট পড়লে নির্বাচন গ্রহণযোগ্য হবে এ নিয়ে জাতীয় কিংবা স্থানীয় নির্বাচনে কোনো আইন নেই।

নির্বাচন কমিশনার আরও বলেন, পছন্দের প্রার্থী না পাওয়ায় এবং প্রাকৃতিক দুর্যোগের কারণে ভোটের উপস্থিতি কম। তবে নির্বাচন কমিশনের আন্তরিকতার কোনো কমতি নেই। সারাবিশ্বে ভোটারদের ভোটের প্রতি আগ্রহ কমছে। বিভিন্ন কারণে ভোটাররা অংশ নিতে চান না। ভালো প্রার্থীরা নির্বাচনে অংশ না নিলেও অনেক সময় ভোটাররা ভোট দিতে যান না।

লিফলেট বিলির নামে বিএনপি সহিংসতা করলে ব্যবস্থা নেয়ার হুশিয়ারিও দেন মো. আলমগীর। তিনি বলেন, কোনো সহিংসতা করলে রিটার্নিং কর্মকর্তা ব্যবস্থা নেবেন। কমিশন সবসময় শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে কাজ করে। কারো প্রতি কমিশনের আলাদা কোনো পক্ষপাতিত্ব নাই।

তিনি বলেন, দ্বিতীয় ধাপের ভোট যাতে সুষ্ঠুভাবে হতে পারে এজন্য ব্যাপক সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে। প্রথম ধাপের নির্বাচনেও তাই করেছি। আগামীকালের নির্বাচনও তেমন হবে।

আজকের বাংলা তারিখ



Our Like Page