August 16, 2026, 4:07 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে হাসানের মৃত্যুর প্ররোচনাকারী তানিয়ার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ঝিনাইদহের মহেশপুরে জাতীয় মৎস্য সপ্তাহ পালি খুলনার রূপসার যুবদলকর্মী হত্যা মামলার মূল শুটার যশোরে র‍্যাবের অভিযানে আটক যশোরের শার্শা থানা পুলিশের অভিযানে ছাত্রলীগ কর্মী আটক বিদ্যুৎ সংকটের সুযোগ নিয়ে রাজপথে বিশৃঙ্খলার চেষ্টা চলছে : প্রধানমন্ত্রী ১ বছরের মধ্যে বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান সম্ভব নয় : অর্থমন্ত্রী অবহেলিত স্বাস্থ্য খাতের শৃঙ্খলা ফেরানো হবে : স্বাস্থ্যমন্ত্রী আদালতের ব্যাপারে কথা বলার এখতিয়ার নির্বাচন কমিশনের নেই : ইসি সচিব অসুস্থ সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ; পা অবশ হওয়ায় চলাফেরা সীমিত চট্টগ্রাম বন্দরের জলসীমায় দুই জাহাজের সংঘর্ষ
এইমাত্রপাওয়াঃ

পুলিশকে স্মার্ট পুলিশ হিসেবে গড়ে তোলা হচ্ছে : আইজিপি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী ২০৪১ সালে বাংলাদেশকে উন্নত-সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন। স্মার্ট বাংলাদেশের জন্য প্রয়োজন স্মার্ট পুলিশিং। বাংলাদেশ পুলিশকে স্মার্ট পুলিশ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি।

রোববার (১৯ মে) সকালে সিলেটে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আইজিপি এ কথা বলেন।

পুলিশ প্রধান বলেন, পুলিশের নিয়োগ প্রক্রিয়ায় আধুনিকায়ন করা হয়েছে; বিভিন্ন প্রশিক্ষণ প্রতিষ্ঠানের কারিকুলাম যুগোপযোগী করা হয়েছে। মামলা তদন্তে তথ্যপ্রযুক্তির ব্যবহার বাড়ানো হচ্ছে।

তিনি বলেন, সামগ্রিকভাবে বাংলাদেশ পুলিশের উঁচু মানের পেশাদারিত্ব নিশ্চিত করার লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। আইজিপি বলেন, একটি দেশের উন্নয়নের পূর্বশর্ত স্থিতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতি। পুলিশ বাহিনীর সদস্যগণ নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের মাধ্যমে দেশের আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে সচেষ্ট রয়েছেন।

আইজিপি সিলেট রেঞ্জের অপারেশনস কন্ট্রোল রুম এবং সিলেট জেলার পুলিশ সুপারের কার্যালয়ে ‘বঙ্গবন্ধু কর্নার’ উদ্বোধন করেন। পরে তিনি সিলেট বিভাগে কর্মরত সকল ইউনিটের অফিসার ও ফোর্সের সাথে প্রধান অতিথি হিসেবে বিশেষ কল্যাণ সভায় অংশগ্রহণ করেন।

এ সময় সিলেট রেঞ্জের ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান, সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. জাকির হোসেন খান, সিলেট জেলার পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page