April 18, 2026, 8:41 pm
শিরোনামঃ
দুই বছরেও চালু হয়নি ঝিনাইদহের মহেশপুরের ভৈরবা সরকারি হাসপাতাল ; চিকিৎসা সেবা থেকে বঞ্চিত সীমান্তবাসী সময়মতো হামের টিকা না দিয়ে বিগত দুই সরকার ক্ষমাহীন অপরাধ করেছে : প্রধানমন্ত্রী আগামী ২ জুলাই থেকে এইচএসসি পরীক্ষা শুরু : শিক্ষামন্ত্রী ক্যাডেটদের মাধ্যমে সমুদ্রপথে এগিয়ে যাবে বাংলাদেশ : নৌমন্ত্রী রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের কমিশনিং লাইসেন্স অর্জন খুলনায় নিজ রাইফেলের গুলিতে পুলিশ সদস্যের আত্মহত্যা ভোলায় ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা চুক্তি না হলে আমাদের আবার বোমা ফেলতে হবে : ট্রাম্প পারমাণবিক বিজ্ঞানীদের মৃত্যু ও নিখোঁজে যুক্তরাষ্ট্রে উদ্বেগ লেবাননে হলুদ রেখা নির্ধারণ করছে ইসরায়েলি বাহিনী
এইমাত্রপাওয়াঃ

শেরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ জনের মৃত্যু

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : শেরপুরের নকলায় পল্লী বিদ্যুতের তারে জড়িয়ে ২ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও একজন।

বুধবার বিকাল ৫টার দিকে টালকী ইউনিয়নের মজিদবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন মজিদবাড়ি গ্রামের পারভীন আক্তার (৩৫) ও তার (পারভীনের) চাচা শ্বশুর ফিরোজ মিয়া (৪০)। তাদের মধ্যে পারভীন ৩ কন্যা সন্তানের জননী ও ফিরোজ ২ সন্তানের জনক। পারভীন পেশায় গৃহিণী ও ফিরোজ পেশায় কৃষক ছিলেন।

এ সময় ফিরোজের ছেলে রোকন মিয়া (১৩) সামান্য আহত হন।

পুলিশ জানায়, ঘূর্ণিঝড় রিমালের কারণে বিদ্যুৎলাইন ক্ষতিগ্রস্ত হয়ে গত সোমবার রাত থেকে পুরো নকলা উপজেলা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এরমধ্যে পিডিবি পরদিন মঙ্গলবার সন্ধ্যার দিকে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে পারলেও পল্লীবিদ্যুৎ সংযোগ চালু করে বুধবার বিকাল ৫টার দিকে।

সংযোগ চালু করার সঙ্গে সঙ্গে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে থাকা পারভীনের ঘরের সার্ভিস তার ফায়ারিং হয়ে মিটার থেকে বিচ্ছিন্ন হয়ে পারভীনের শরীরে ছিটকে পড়ে। পারভীন বিদ্যুতের তারে জড়িয়ে পড়লে তাকে বাঁচাতে তার চাচা শ্বশুর ফিরোজ এগিয়ে আসেন।

তখন সেও বিদ্যুতের তারে জড়িয়ে যায়। ফিরোজকে বাঁচাতে তার ছেলে রোকন এগিয়ে এলে সে সামান্য আহত হয়।

পরে এলাকাবাসি পারভীন ও ফিরোজকে উদ্ধার করে গুরুতর অবস্থায় নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।

নকলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে আইনী ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page